ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে উদ্যাপন করে আবারও আলোচনায় তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ডেরা সাচ্চা সাউদা প্রধান গুরুমিত রাম রহিম সিং। শনিবার হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগার থেকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। এরপর উত্তর প্রদেশের বাগপতের বারনাওয়া আশ্রমে যান তিনি। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি তলোয়ার দিয়ে কেক কেটে উদ্যাপন করছেন রাম রহিম। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পাঁচ বছর কেক কাটতে পারিনি। আমার তো ৫টা কেক কাটা উচিত। এটা হলো প্রথম কেক।’
রাম রহিমের অনেক অনুসারী তাঁর এই ‘স্বাধীনতা উদ্যাপন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার বিজেপি নেতারাও। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং সাবেক মন্ত্রী কৃষাণকুমার বেদীও। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্বোধনও করেন রাম রহিম।
প্যারোলে জামিনের আবেদনে রাম রহিম বলেছিলেন, ২৫ জানুয়ারি সাবেক ডেরা প্রধান শাহ সতনাম সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি।
এর আগেও প্যারোলে মুক্তি পাওয়ার পর বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন রাম রহিম। গত বছর ১৪ অক্টোবর তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগারে ফেরত পাঠানো হয় ২৫ নভেম্বর। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুন ও সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচ্চা সাউদা প্রধান রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ড দেয় আদালত।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রটোকলগত কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। এর ফলে তিনি দেশটির ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ উচ্চতর মর্যাদা লাভ করেছেন...
৮ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর আয়েয়ারওয়াদি অঞ্চলের দিকে অগ্রযাত্রাকে ঘিরে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েগি ও থাবাউং টাউনশিপের সীমান্তে, রাখাইন ইয়োমা পর্বতমালার পাদদেশে প্রতিরক্ষাব্যূহ গড়ে তুলছে জান্তা বাহিনী।
৪৪ মিনিট আগে
মিসরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো আবারও ইসরায়েলি গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
৫ ঘণ্টা আগে