
বলিউড সুপারস্টার সালমান খান চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এ আন্দোলনের প্রতি সমর্থন জানানো সর্বশেষ চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। স্থানীয় সময় গতকাল বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।
তাঁদের ‘সাহসী ও বীর’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা।’ নিজের স্কুলজীবনের একটি পুরোনো ঝাপসা ছবি শেয়ার করে সালমান খান লেখেন, ‘এটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। এটা সহিংস রূপ নিয়েছে জেনে আমার খুব খারাপ লাগছে। আহত শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা। আমাদের দেশের শিশুরা একটি উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একত্রিত হয়েছে এবং তাদের অভিভাবকেরাও তাদের পাশে দাঁড়িয়েছেন, এটি জেনে ও দেখে আমি আনন্দিত।’
তিনি আরও লেখেন, ‘তারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে, নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং আরও শিক্ষিত, আরও উন্নত ভারত নির্মাণে যে নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ দেখিয়েছে, আমি তার সত্যিই প্রশংসা করি। এই আন্দোলন, এই প্রতিবাদই সঠিক পথ এবং শিক্ষার্থীরা এটি শান্তিপূর্ণভাবেই পরিচালনা করেছে। তারা সত্যিই সাহসী ও বীর। শিক্ষা অর্জনের প্রতি তাদের এই প্রেরণা ও অঙ্গীকারই একদিন ভারতকে গর্বিত করবে।’
সালমান খান বলেন, ‘বিষয়টি শিক্ষার্থী এবং শিক্ষাব্যবস্থার মধ্যকার একটি বিষয়। এটিকে রাজনৈতিকভাবে ছিনিয়ে নেওয়া উচিত নয়। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব কেবল আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি নিশ্চিত, সরকারও তাদের সর্বাত্মক সহযোগিতা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এটি সবার জন্যই লাভজনক পরিস্থিতি। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং প্রার্থনা করছি। তোমাদের সবার জন্য ঈশ্বরের আশীর্বাদ রইল, যারা সত্যিই শিক্ষিত হতে চাও।’
পোস্টের শেষাংশে তিনি বলেন, দেশে শিক্ষা এমন এক ‘ফ্যাশন ট্রেন্ডে’ পরিণত হওয়া উচিত, যা প্রতিবছর আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠবে। এমনকি বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসবে এবং ভারত একটি বৈশ্বিক শিক্ষাকেন্দ্রে পরিণত হবে।
এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ আরও কয়েকজন তারকা প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে...
৪০ মিনিট আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি লোহিত সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। গতকাল বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধের সিদ্ধান্ত লঙ্ঘন করায় ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামের দুটি সৌদি তেলবাহী ট্যাংকার...
১ ঘণ্টা আগে
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্ট কেন্দ্র সরকার এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করে ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং অন্যান্য প্রাসঙ্গিক রে
১২ ঘণ্টা আগে
ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালানো হলে দেশটির একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
১২ ঘণ্টা আগে