ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)।
চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন।
এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক।
নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।
এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’
ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি।
অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা।
গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তিনি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং এর সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
৪ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২০০টি বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
বিবদমান হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার পর ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশে যাত্রাকালে বুধবার (১৪ মে) ভোরে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ওমান উপসাগরে পরিচালিত ‘ফ্লোটিং আর্মারি’ বা ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে পরিচিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে দাবি করেছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী—জাহাজটি বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
৮ ঘণ্টা আগে