ঢাকা: মুসলিম দেশ থেকে আসা অমুসলিম সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
জি নিউজের খবরে বলা হয়, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের অমুসলিম এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এ নিয়ে নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত সরকার দাবি করছে, ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী এই বিজ্ঞপ্তি নয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়– হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মোদি সরকার। পাশাপাশি গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসরত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সিএএ অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৪–এর আগে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব নিতে পারবে।
মুসলিম দেশগুলো থেকে যাওয়া সংখ্যালঘুদের জন্য তৈরি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এখনো বলবৎ করা হয়নি। ফলে পুরো প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। চলতি বছরে এই আইন কার্যকর করার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দেয় সংসদীয় কমিটি। তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯ এপ্রিল থেকে ৯ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে এই নাগরিকত্ব আইন।
২০১৯ সালের নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতে শুরু হয়েছিল বিক্ষোভ। এ নিয়ে ২০২০ সালে দিল্লিতে দাঙ্গার ঘটনাও ঘটে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ একাধিক শহরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এতে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টেকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এই তথ্য জানান।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সরাসরি প্রশ্ন করার একটি বিরল সুযোগ পেয়েছেন দেশটির সিনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেনটেটিভস) সদস্যরা।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের নারীদের ওপর তালিবান শাসক গোষ্ঠীর কঠোর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মধ্যেই এক অভূতপূর্ব ও অনুপ্রেরণামূলক ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী আফগান পর্বতারোহী জাকিয়া আহমেদ। ‘রিভার’ নামে পরিচিত এই অভিযাত্রী প্রথম আফগান নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৯ মিটার) সফলভাবে জয় করেন
৮ ঘণ্টা আগে