
ভারত আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীর আক্রমণ ও গোয়েন্দা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের প্রথম চালান আসছে ২১ জুলাই। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এই হেলিকপ্টারগুলো পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে।
‘ট্যাংক ইন দ্য এয়ার বা আকাশের ট্যাংক’—নামে পরিচিত এই এএইচ-৬৪ই অ্যাডভান্সড অ্যাটাক হেলিকপ্টারগুলো ভারতীয় বিমানবাহিনীর হিন্দন এয়ারফোর্স ঘাঁটিতে আসবে। আজ থেকে প্রায় ১৫ মাস আগে রাজস্থানের যোধপুরে ভারতীয় সেনাবাহিনী তাদের প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন গঠন করে।
তবে, সরবরাহ শৃঙ্খলে সমস্যা ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে হেলিকপ্টার মোতায়েন পিছিয়েছে। ইতিমধ্যে ভারতীয় বিমানবাহিনীর দুটি অ্যাপাচি স্কোয়াড্রন পাঠানকোট ও জোরহাটে মোতায়েন আছে।
এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সরকার ও বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে ভারতীয় বিমানবাহিনী ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কেনে। ২০২০ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র সব কটি হেলিকপ্টার ভারতকে দেয়। পরে, ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় নয়া দিল্লি আরও ৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার জন্য ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করে। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের মে-জুনের মধ্যে প্রথম চালান ভারতে আসার কথা ছিল, কিন্তু তা বিলম্বিত হয়।
এরপর, ২০২৩ সালে হায়দরাবাদের টাটা বোয়িং অ্যারোস্পেস লিমিটেড (টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ও বোয়িংয়ের যৌথ উদ্যোগ) থেকে ভারতীয় সেনাবাহিনী প্রথম এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার পায়।
অ্যাপাচি হেলিকপ্টারে আধুনিক টার্গেটিং সিস্টেম আছে, যা যেকোনো আবহাওয়ায় সঠিক লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। এতে নাইট ভিশন নেভিগেশন সিস্টেমও রয়েছে, যা আক্রমণ সক্ষমতা আরও বৃদ্ধি করে। এ ছাড়া, এতে সর্বাধুনিক যোগাযোগ, নেভিগেশন, সেন্সর ও অস্ত্র ব্যবস্থাও রয়েছে। এই হেলিকপ্টারগুলো শুধু আক্রমণের জন্যই নয়, নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা ও শান্তি মিশনেও ব্যবহার করা যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ফোন করতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এর আগে তেহরান জানিয়েছিল, একটি চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ–অবরোধসহ অন্যান্য বাধাগুলো....
১ ঘণ্টা আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে পরমাণু ইস্যুতে আলোচনা পরের ধাপের জন্য তুলে রাখা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৯ ঘণ্টা আগে