
ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে থাকা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে অপসারণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ ঘোষণা দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রেজনিকভকে সরিয়ে ইউক্রেনের বেসরকারিকরণ তহবিলের পরিচালক রুস্তেম উমেরভকে নিয়োগ দিতে এ সপ্তাহেই পার্লামেন্টে প্রস্তাব তুলবেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
নৈশ ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধের সময়ে ওলেকসি রেজনিকভ ৫৫০ দিনের বেশি এ দায়িত্বে ছিলেন। আমি মনে করি, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানো দরকার, যাতে সামরিক ও সামাজিক ক্ষেত্রে নতুন মিথষ্ক্রিয়া সৃষ্টি হয়।’
২০২১ সালের নভেম্বরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন রেজনিকভ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের বিলিয়ন ডলারের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় রেজনিকভকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উমেরভকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তবে ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদায় অধিকাংশ আইনপ্রণেতাই রেজনিকভের অপসারণের পক্ষে রায় দেবেন বলে ধারণা করা হচ্ছে। ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, উমেরভ সফলভাবে দায়িত্ব নেবেন বলে তিনি আশাবাদী।
পার্লামেন্টের সাবেক সদস্য ৪১ বছর বয়সী উমেরভ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের পরিচালকের দায়িত্বে আছেন। কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় রাশিয়ার সঙ্গে চুক্তির মতো গুরুত্বপূর্ণ দর কষাকষিতে তাঁর বড় ভূমিকা ছিল।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে