রাশিয়ায় ঢুকে পড়ার পর মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল দেশটির ভাড়াটে যোদ্ধার দল ওয়াগনার গ্রুপ। রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত মস্কোতে পৌঁছানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টার পর বিবিসি জানায়, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে একটি ভয়েস বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি জানিয়েছেন, মস্কোর দিকে অগ্রসরমাণ তাঁর দলটি থেমে গেছে। রক্তপাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোসিয়া ২৪ এর বরাত দিয়ে বিবিসি আরও জানায়, সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুতিনের মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোশিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৈন্যদের থামিয়ে দিতে প্রিগোশিনকে রাজি করান লুকাশেঙ্কো।
এর আগে রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে দেশটির ২৫ হাজার অনুগত সেনা নিয়ে রুশ সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিলেন প্রিগোশিন। সদলবলে তিনি এখন মস্কোর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, মস্কোর পথে সামনে যে-ই বাধা হয়ে দাঁড়াবে তাকেই উড়িয়ে দেওয়া হবে।
এ অবস্থায় মস্কোর প্রবেশদ্বারগুলোতেও রুশ সেনারা ভারী অস্ত্র-শস্ত্র জড়ো করছেন বলে জানায় পশ্চিমা গণমাধ্যমগুলো। আরও জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে আগামী সোমবার মস্কোতে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন মেয়র সের্গেই সোবিয়ানিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন। ঝুঁকি কমাতে তাই সোমবার সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে