
রাশিয়া থেকে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ইউরোপে, বিশেষ করে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য তৈরি করা হচ্ছিল। সেটি দিয়ে এখনো গ্যাস পরিবহন শুরু করেনি, এমনকি কাজও পুরোপুরি শেষ হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস গ্রহণ করা বন্ধ করে দেয় এবং এই প্রকল্পের কাজও থেমে যায়। তবে সম্প্রতি এই পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস ফের ইউরোপে প্রবাহের জন্য দূতিয়ালি শুরু করেছে যুক্তরাষ্ট্র।
জার্মানির সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত (স্পেশাল প্রেসিডেনশিয়াল এনভয় ফর স্পেশাল মিশনস) রিচার্ড গ্রেনেল একাধিকবার অনানুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ড সফর করেছেন নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। এই চুক্তির মাধ্যমে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে সরবরাহ করা হবে। বিল্ড আরও দাবি করেছে, পাইপলাইন পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যাতে ফিনল্যান্ড থেকে জার্মানিতে ‘সবুজ’ হাইড্রোজেন পরিবহন করা সম্ভব হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র সরকার সরাসরি জড়িত থাকবে না, তবে আমেরিকান বিনিয়োগকারীরা এতে অংশগ্রহণ করতে চান। বিল্ডের তথ্য অনুযায়ী, জার্মানি সরকারের সূত্র জানিয়েছে, তারা সুইজারল্যান্ডে গ্রেনেলের বৈঠকের বিষয়ে কিছুই জানত না। অন্যদিকে, গ্রেনেল নিজেও আলোচনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেননি।
গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিনিয়োগকারীরা রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন চালুর একটি প্রস্তাব উত্থাপন করছে। ব্রিটিশ দৈনিকটি সূত্রের বরাতে জানিয়েছে, আগে কখনো ব্যবহার না হওয়া এই রুটটি রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস পরিবহনের পাশাপাশি চলমান ইউক্রেন শান্তি আলোচনায় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক নর্ড স্ট্রিম-২ অপারেটরের সাবেক নির্বাহী পরিচালক ম্যাথিয়াস ওয়ার্নিগ চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টা করছেন। অজ্ঞাতনামা মার্কিন বিনিয়োগকারীরা এ পরিকল্পনাকে সমর্থন দিচ্ছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে অভিহিত করেছে সংবাদমাধ্যমটি।
প্রথম দফা ক্ষমতায় থাকাকালে ট্রাম্প নর্ড স্ট্রিম ২-এর কড়া সমালোচনা করেছিলেন এবং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এমনকি গত অক্টোবর মাসে তিনি গর্ব করে বলেছিলেন, তাঁর পদক্ষেপই প্রকল্পটি ‘ধ্বংস’ করেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নিগের প্রস্তাবের অংশ হিসেবে মার্কিন ব্যবসায়ীরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করছেন, যা ইউক্রেনে শান্তি আলোচনা নিয়ে ব্যাক-চ্যানেল (পরোক্ষ বা গোপন) কূটনীতির অংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠী গ্যাজপ্রমের (নর্ড স্ট্রিম ২-এর মালিক) সঙ্গে নিষেধাজ্ঞা-পরবর্তী একটি চুক্তির রূপরেখা তৈরি করেছে।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩৫ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে