শিশুদের শরীরে করোনার উপসর্গ স্থায়ী হওয়ার ঘটনা বিরল। আর বেশির ভাগ শিশুই এক সপ্তাহের আগেই করোনা থেকে সুস্থ হয়ে ওঠে। লন্ডনের কিংস কলেজের গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে।
কিংস কলেজ লন্ডনের গবেষণায় বলা হয়, খুব কম শিশুই করোনার উপসর্গে দীর্ঘ সময় ধরে ভোগে। আর শিশুদের করোনার সাধারণ উপসর্গ হলো মাথা ব্যথা এবং ক্লান্তি ।
গবেষকেরা বলছেন, বয়স্কদের তুলনায় শিশুদের করোনায় ঝুঁকি কম।
যুক্তরাজ্যের জো কোভিড স্টাডি অ্যাপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে।
পাঁচ থেকে ১৭ বছর পর্যন্ত বয়সী ১ হাজার ৭৩৪টি শিশুর ওপর গবেষণাটি করা হয়েছে। এই শিশুরা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এবং ফেব্রুয়ারি ২০২১ সালের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে।
গবেষকেরা বলছেন, যুক্তরাজ্যে কত শিশু করোনায় আক্রান্ত হয়েছে তা জানা খুব কঠিন। তবে বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত চার লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত ২০টি শিশুর মধ্যে একটি শিশুর দেহে চার সপ্তাহের বেশি সময় করোনা উপসর্গ থাকে। আর ৫০টি শিশুর মধ্যে একটি শিশুর দেহে আট সপ্তাহের বেশি সময় করোনা উপসর্গ থাকে।
ব্রিটেনের কিংস কলেজের অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম লেখক এমা ডানকান বলেন, অত্যন্ত স্বস্তির গবেষণা উঠে এসেছে। দেখা গিয়েছে সংক্রমিত শিশুদের দেহে করোনার উপসর্গ দীর্ঘস্থায়ী হচ্ছে না।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে