ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় নির্মিত কতগুলো আশ্রয় শিবিরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইতালি। আজ মঙ্গলবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, আগামী বসন্তে আশ্রয় শিবিরগুলো খোলার সময় প্রাথমিকভাবে ৩ হাজার লোকের জন্য জায়গা হবে। তবে শেষ পর্যন্ত বছরে ৩৬ হাজার অভিবাসীকে সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলবেনিয়ায় থাকা শিবিরগুলো ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের আশ্রয়ের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। আলবেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শেংজিং এবং জাদের এলাকায় নির্মিত হচ্ছে। এই শিবিরগুলোর জন্য ইতালিয়ান সরকার আলবেনিয়াকে ভাড়া পরিশোধ করবে।
মঙ্গলবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে একটি বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, সবাইকে এসব শিবিরে পাঠানো হবে না। বিশেষ করে—শিশু, গর্ভধারণ করা নারী এবং অসুস্থ কিংবা দুর্বল ব্যক্তিদের ইতালিতেই রাখা হবে।
অভিবাসীদের ক্ষেত্রে ইতালির মেলোনি সরকার কঠোর নীতি অবলম্বন করলেও চলতি বছর এই সময় পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছে। গত বছর একই সময়ের মধ্যে ইতালিতে পৌঁছেছিল ৮৮ হাজার অভিবাসী।
ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী, কোনো অভিবাসন প্রত্যাশী ইউরোপের যে দেশে প্রথম পা রাখবে তাঁর আবেদন প্রক্রিয়া সেই দেশই সম্পন্ন করবে।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা বলেছেন, ‘ভৌগোলিকভাবে ইতালির অবস্থান ভূমধ্যসাগরের তীরবর্তী হওয়ায় সেখানে অভিবাসীদের চাপ বেশি। আপনি যখন ইতালিতে প্রবেশ করেন, তখন আপনি আসলে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেন।’
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হতে চায় আলবেনিয়া। এ ক্ষেত্রে দেশটিকে সমর্থন করে আসছে ইতালি। তাই অভিবাসন প্রক্রিয়ায় ইতালিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আলবেনিয়া সরকার।
মেলোনির কট্টর ডানপন্থী দল দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়ে আসছে। এ ক্ষেত্রে উত্তর আফ্রিকার দেশগুলোতে এসব কেন্দ্র স্থাপনের প্রস্তাব ছিল তাদের। কিন্তু সেই অঞ্চলের কোনো দেশই এই ধরনের প্রস্তাবে রাজি হয়নি। ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে গিনি, আইভরি কোস্ট, তিউনিসিয়া এবং বাংলাদেশের মানুষই বেশি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো প্রতিবেদনে আগের আলোচনার সূত্র ধরে সফরের সম্ভাব্য সময়, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ও তুলে ধরা হয়েছে...
৮ ঘণ্টা আগে
‘প্রথাগত মূল্যবোধ’ প্রতিষ্ঠার নামে ‘অনলি ফ্যানস’ (OnlyFans) মডেল ও অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাশিয়ার সরকার। বিশেষ করে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রক্ষণশীল সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও তীব্র হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইতালির সিসিলিতে মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি জানিয়েছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মূল্য ‘অনেক বেশি’। শনিবার (১৫ আগস্ট) রাতে আঞ্চলিক জাদুঘর ‘মিউজিয়াম অব মেসিনা’ থেকে এগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
১০ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও সাতজন।
১১ ঘণ্টা আগে