
আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ বলেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও পাঁচ লাখ বেড়ে যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। দেশ দুটি হলো রাশিয়া ও তুরস্ক।
হান্স বলেন, গত সপ্তাহে করোনার নতুন সংক্রমণে ৫৩টি দেশে হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ হয়ে গেছে। এভাবে যদি চলতেই থাকে, তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ আরও পাঁচ লাখ মৃত্যু দেখতে পাবে।
এই পরিস্থিতিতে টিকা প্রয়োগের গতির কথা না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সে অনুযায়ী করোনাবিধি তৈরি করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। এ প্রসঙ্গে হান্স বলেন, যেসব দেশে টিকা দেওয়ার হার কম, সেখানে হাসপাতালে ভর্তির হার বেশি। পরীক্ষা, শনাক্ত, শারীরিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের মতো পদক্ষেপগুলো এখনো ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে