উত্তর আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ন্যাটোর পক্ষ থেকে দেশ দুটোকে আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্লেষকদের ধারণা, ন্যাটো এর মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়ে রাশিয়ার যে উদ্বেগ তাকে কোনো প্রকার আমলে না নেওয়ার অবস্থান পরিষ্কার করল।
এর আগে, ন্যাটোর সদস্য দেশ তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু সর্বশেষ গত ২৮ জুন তুরস্ক তার আপত্তি প্রত্যাহার করায় দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আর কোনো বাঁধা নেই। তুরস্কের আপত্তি প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ন্যাটো সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল। এটি বিগত কয়েক দশকের মধ্যে জোটটির সবচেয়ে আলোচিত সম্প্রসারণ।
ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যোগদান ফিনল্যান্ড ও সুইডেনকে নিরাপদ করবে, ন্যাটোকে শক্তিশালী করবে এবং ইউরো–আটলান্টিক অঞ্চলকে আরও নিরাপদ করে তুলবে। সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা জোটের দায়িত্ব, এমনকি যোগদানের প্রক্রিয়া চলাকালেও।’
এখন কেবল ন্যাটোভুক্ত ৩০টি দেশের পার্লামেন্টে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন পেলেই দেশ দুটি ন্যাটোর সদস্য বলে গণ্য হবে। তবে, ন্যাটো সম্মেলনে উপস্থিত সদস্য দেশগুলোর নেতারা জানিয়েছেন তাঁরা যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চান। যাতে তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে