গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেপ্তার করেছে রাশিয়া। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এফএসবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইভানকে ইয়েকাটেরিনবার্গের উরাল মাউন্টেনস শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রুশ-সামরিক কমপ্লেক্সের কার্যকলাপ সম্পর্কে স্পর্শকাতর গোপনীয় তথ্য সংগ্রহ করছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইভান গার্শকোভিচ ইউক্রেন যুদ্ধ ও ওয়াগনার গ্রুপের খবর সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন।
এফএসবি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ায় প্রথম কোনো মার্কিন সাংবাদিক গ্রেপ্তার হলেন। ইভান গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো সংবাদদাতা হিসেবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কাভার করছিলেন। এ সপ্তাহে প্রকাশিত তাঁর শেষ প্রতিবেদনটি ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রুশ অর্থনীতির মন্দার ওপর।
ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী ইভান বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তারও আগে তিনি মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। ইভান রুশ ভাষায় কথা বলেন। তাঁর মা বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তাঁরা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

জাপানে মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে আকস্মিকভাবে কোমায় চলে যান যুক্তরাষ্ট্রের টেক্সাসের নববধূ সারাহ দানহ (২৭)। তবে সেই ঘটনার প্রায় তিন মাস পর প্রথমবারের মতো নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। চিকিৎসকদের আশঙ্কা ছিল, তিনি হয়তো আর কখনো জেগে উঠবেন না।
১৪ মিনিট আগে
ভূকম্প–সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারমাণবিক পরীক্ষা শনাক্ত করায় বিশেষজ্ঞ ছিলেন চেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পেও কাজ করেছেন। রং ইউফাং বলেন, চীনের সহকর্মীদের সঙ্গে তাঁর সব ধরনের গবেষণা ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও নৌ অবরোধ নতুন করে মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করেছে।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের মাহোবায় একটি পেট্রলপাম্পে সামান্য বাগ্বিতণ্ডার জেরে ২৮ বছর বয়সী এক যুবকের দুই হাত কুড়াল দিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কানপুর-সাগর মহাসড়কে চন্দেল পেট্রলপাম্পের সামনে গতকাল মঙ্গলবার রাতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে