যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন লিজ ট্রাস। তার আগেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার দুই মন্ত্রী। তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, ডরিসকে মন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে ডরিস বলেছেন, তিনি বই লেখায় ফিরে যেতে চান। অন্যদিকে প্রীতি প্যাটেল বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে চিঠি লিখে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নেপথ্যে থেকে তিনি লিজ ট্রাসকে সমর্থন দিয়ে যাবেন।
উইথাম শহরের এমপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রীতি প্যাটেল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তাঁর জীবনের অন্যতম সম্মানের ব্যাপার।
এর আগে অবশ্য এমন কথা চাউর হয়েছিল যে ট্রাস নতুন মন্ত্রিসভা গঠনের সময় প্যাটেলকে বাদ দিতে পারেন। তার আগে প্যাটেল নিজেই পদত্যাগ করলেন। তিনি ২০১৯ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। প্রীতি প্যাটেল আরও বলেছেন, তিনি লিজ ট্রাসের অভিবাসননীতিকে সমর্থন দিয়ে যাবেন। কারণ এটি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক।
বরিস জনসনকে লেখা চিঠিতে প্রীতি প্যাটেল বলেছেন, ‘যুক্তরাজ্য সব সময়ই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আলোকবর্তিকা ছিল। সেই আলোক শিখা আরও উজ্জ্বল করতে গত তিন বছর ধরে আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’
লিজ ট্রাসের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে বলেছে, প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন সুয়েলা ব্র্যাভারম্যান।
অন্যদিকে বরিস জনসনের একজন শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত ছিলেন নাদিন ডরিস। তিনি ২০২১ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। ডরিস বিতর্কিত অনলাইন সুরক্ষা বিলের জন্য আলোচিত ছিলেন। তিনি মন্ত্রী হওয়ার আগে একাধিক উপন্যাস লিখেছিলেন।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৩ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৪ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৪ ঘণ্টা আগে