ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়া নিয়ে আলোচনা শুরু করার অনুমতি দিয়েছেন জোটের সদস্য দেশগুলোর নেতা। জোটের সদস্য দেশ হাঙ্গেরির আপত্তির পরও রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইইউভুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচন চলবে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইইউ নেতারা এই অনুমতি দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আলোচনা শুরু হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনের আরও কয়েক বছর লাগবে। কিন্তু গতকালের সিদ্ধান্তের ফলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সৃষ্ট অচলাবস্থার অবসান হলো। বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগের মধ্য দিয়ে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা বিশ্বের আরও কাছাকাছি এল, যা ইউক্রেনকে মস্কোর নিয়ন্ত্রণ থেকে বের হতে কৌশলগতভাবে সহায়তা করবে।
এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন ইউক্রেনের বহুল আলোচিত পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে আক্ষরিক অর্থেই কোনো অগ্রগতি লাভে ব্যর্থ হয়েছে এবং দেশটির সবচেয়ে বড় সহায়তাদাতা দেশ যুক্তরাষ্ট্র কিয়েভকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে তহবিলসংকটে ভুগছে।
এই সিদ্ধান্ত গ্রহণের দিনে বৈঠকে নাটকীয়তার সৃষ্টি হয়। ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনার বিষয়টি প্রস্তাব আকারে উত্থাপিত হলে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই প্রস্তাবের বিরোধিতা করেন। পরে তিনি বৈঠক ছেড়ে চলে গেলে জোটের বাকি ২৬ সদস্য দেশ প্রস্তাবটিতে সম্মতি দেয়।
অরবানকে আলোচনার টেবিল ছেড়ে চলে যেতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। এই সিদ্ধান্ত গ্রহণের পর শুলজ বলেন, সিদ্ধান্তটি ইউক্রেনের প্রতি ইইউয়ের সমর্থনের একটি শক্তিশালী লক্ষণ। বৈঠকে ইইউ নেতৃত্ব আরও একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভাকেও জোটের সঙ্গে যুক্ত করতে আলোচনা ও অন্য দেশ জর্জিয়াকে সদস্যপদ প্রার্থীর মর্যাদা দিতে সম্মত হন। নেতারা বসনিয়ায় রাজনৈতিক সংস্কারের পর দেশটির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার কথাও জানান।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বড় জয়। সমগ্র ইউরোপের জয়। এই জয় আমাদের উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে এবং আমাদের শক্তিশালী করবে।’ তিনি আরও বলেন, ‘এই আনন্দের দিনে আমি প্রতিটি ইউক্রেনীয়কে অভিনন্দন জানাই। যাঁরা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করে ক্লান্ত হয়েও লড়াই বন্ধ করেননি, তাঁদের জন্য আজ এই ইতিহাস রচিত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন প্রায় ২১ শতাংশে নেমে এসেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া...
৪ ঘণ্টা আগে
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নতুন মাত্রা পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে থাকার পর শনিবার দলটির শত শত সমর্থক নয়াদিল্লিতে জড়ো হয়েছেন। ভারতের সংসদ ভবনের কাছের নির্ধারিত বিক্ষোভ এলাকায় আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের অনেককে...
৪ ঘণ্টা আগে
ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
৬ ঘণ্টা আগে