ইউক্রেন যুদ্ধে আর নয়, এবার আফ্রিকায় লড়াইয়ের জন্য যোদ্ধাদের প্রস্তুত হতে বলছেন ভাগনার বাহিনীর প্রধান ইভজেনি প্রিগোঝিন। গত বুধবার টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে যোদ্ধাদের এই নির্দেশনা দিয়েছেন রুশ ভাড়াটে বাহিনীর প্রধান। খবর আল-জাজিরার।
গত মাসে সশস্ত্র বিদ্রোহের পর থেকে এই প্রথমবার প্রিগোঝিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেল ভিডিওটির মাধ্যমে। এতে তাঁকে বলতে শোনা যায়, ‘স্বাগত ছেলেরা... বেলারুশের মাটিতে স্বাগত।’
ভাগনারপ্রধান বলেন, ‘আমরা সম্মানের সঙ্গে লড়েছি। আপনারা রাশিয়ার জন্য অনেক কিছু করেছেন। সম্মুখ যুদ্ধক্ষেত্রে যা ঘটছে, তা লজ্জাজনক। এর সঙ্গে আমাদের জড়ানোর দরকার নেই।’
গত ২৩-২৪ জুন প্রিগোঝিনের ভারী সমরাস্ত্রে সজ্জিত যোদ্ধারা বিদ্রোহের পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-ডন-অন শহর এবং ওই অঞ্চলের সামরিক কমান্ড সেন্টার দখল করে নেয়। এরপর বিশাল সামরিক বহর নিয়ে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল তারা। একপর্যায়ে রাশিয়ার রাজধানী শহরের ২০০ কিলোমিটারের মধ্যেও পৌঁছে যায় ভাগনার বাহিনী। প্রিগোজিনের ভাষ্যমতে, এটি ছিল ‘ন্যায়ের জন্য অভিযান’, যার লক্ষ্য ‘অযোগ্য’ রুশ শাসকদের ক্ষমতাচ্যুত করা।
সে সময় ভাগনারের বিদ্রোহকে কঠোর হাতে দমন করার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাঁর মিত্র বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চুক্তি হলে অভ্যন্তরীণ লড়াই থেকে রক্ষা পায় রাশিয়া।
চুক্তি অনুসারে প্রিগোঝিন ও তার যোদ্ধারা ভাগনার বাহিনীর সব কার্যক্রম বেলারুশে সরিয়ে নেবেন। অবশ্য এ মাসের শুরুর দিকে লুকাশেঙ্কো জানান, প্রিগোঝিন বেলারুশ সফর শেষে রাশিয়ায় ফিরে গেছেন। আর গত সপ্তাহে নিশ্চিত করা হয়, ব্যর্থ বিদ্রোহের কয়েক দিন পরেই পুতিনের সঙ্গে দেখা করেছিলেন ভাগনারপ্রধান।
বুধবারের ভিডিওতে প্রিগোঝিনকে বলতে শোনা যায়, বেলারুশের স্থানীয় লোকদের সঙ্গে যেন যোদ্ধারা ভালো আচরণ করেন এবং আফ্রিকার জন্য শক্তি সঞ্চয় করে রাখেন।
তিনি বলেন, সম্ভবত আমরা কোনো একপর্যায়ে এসএমওতে (ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান) ফিরব, যখন নিশ্চিত হতে পারব যে আমাদের আর লজ্জা পেতে হবে না।
২০১৮ সাল থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, লিবিয়া, মালিসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে কাজ করছে ভাগনার বাহিনী। গত সোমবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্সি জানিয়েছে, আগামী ৩০ জুলাইয়ের গণভোট সুরক্ষিত করতে সহায়তা করার জন্য কয়েক ডজন ভাগনার যোদ্ধা দেশটিতে পৌঁছেছেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে