রাশিয়ার পণ্যবাহী এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স। শনিবার ইংলিশ চ্যানেলে ওই জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। পরে জাহাজটিকে ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।
ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটক করা হয়েছে।
ফরাসি নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাল্টিক লিডার’ নামে গাড়ি পরিবহনকারী ১২৭ মিটার দীর্ঘ ওই রুশ পণ্যবাহী জাহাজটিকে ফরাসি নৌবাহিনী চ্যানেলে রাতারাতি আটক করেছে এবং উত্তর ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে বন্দরে নেওয়া হয়েছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি কোস্ট গার্ড বর্তমানে কার্গো জাহাজটির তদন্ত করছে।’ আটকের সময় ‘বাল্টিক লিডার’ জাহাজের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলেও জানান ওই কর্মকর্তা।
এ দিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ফ্রান্স কর্তৃক রুশ জাহাজ আটকের ঘটনায় রুশ দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।

প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২৭ মিনিট আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১ ঘণ্টা আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
২ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা-সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে