
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর ফ্লাইট ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে শুরু হবে। প্রস্তাবটি অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডাউনিং স্ট্রিটে আজ এক সংবাদ সম্মেলনে বিতর্কিত রুয়ান্ডা বিল প্রসঙ্গে ঋষি সুনাক বলেন, ‘আর কোনো যদি এবং কিন্তু নেই। ফ্লাইটগুলো রুয়ান্ডায় যাচ্ছে। আমরা প্রস্তুত, ফ্লাইটগুলো পাঠানোর পরিকল্পনা রয়েছে।’
ঋষি সুনাক আরও বলেন, রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসা প্রতিহত করা এখন অপরিহার্য। ঋষি সুনাক ইস্যুটিকে ভোটারদের কাছে তাঁর কনজারভেটিভ পার্টির মূল অ্যাজেন্ডায় পরিণত করেছেন।
সুনাক বলেছেন, দুটি চেম্বারের মধ্যে বেশ কয়েক সপ্তাহের বিতর্কের পর পার্লামেন্টে আজ বিলটি পাস করে আইনে পরিণত করা হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যথেষ্ট হয়েছে। আর কোনো ঝামেলা নয়। আর দেরি করা হবে না।’ তিনি জানান, গ্রীষ্মের একাধিক ফ্লাইটের পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্যে এ বছরের শেষ দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোর অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল কনজারভেটিভ পার্টি। ১৪ বছর ক্ষমতায় থাকার পর আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টির কাছে ক্ষমতাসীনদের পরাজয় ঘটবে বলে অনেকেরই ধারণা।
তবে ইস্যুটি নিয়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব রয়েছে আইনি চ্যালেঞ্জের মুখে। এর আগে ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী থাকাকালীন বরিস জনসন প্রথম প্রস্তাবটি তুলেছিলেন। এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো অভিবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডায় পাঠানো হয়নি।
গত বছর বিলটির প্রসঙ্গে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, রুয়ান্ডায় অভিবাসী পাঠানো আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে দমে যাননি ঋষি সুনাক। আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশটিতে পাঠাতে নতুন বিল নিয়ে পার্লামেন্টে গেছেন তিনি। নিজ দলের রক্ষণশীল আইন প্রণেতাদের বাধার মুখে পড়েও শেষ পর্যন্ত হাউস অব কমন্সে পাস হয়েছে বিলটি।
নতুন বিলটি পূর্ব আফ্রিকান দেশটিকে একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করতে বিচারকদের বাধ্য করবে এবং মন্ত্রীদের আন্তর্জাতিক ও ব্রিটিশ মানবাধিকার আইনের বিভাগগুলোকে উপেক্ষা করারও ক্ষমতা দেবে।
যুক্তরাজ্য সরকার বলেছে, আজ বিকেলে নিম্নকক্ষ হাউস অব কমন্সের নির্বাচিত সদস্যরা বিলটি অনুমোদন করলে উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনির্বাচিত সদস্যদের চাওয়া দুটি সংশোধনী মেনে নেওয়া হবে না।
একটি সংশোধনীতে বলা হয়েছে, বিদেশে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন লোকদের নির্বাসন থেকে অব্যাহতি দেওয়া হোক।
আরেক সংশোধনীতে বলা হয়েছে, রুয়ান্ডা আসলেই নিরাপদ কি না তা নির্ধারণ করার জন্য একটি স্বাধীন পর্যবেক্ষক কমিটি গঠন করা হোক।
তবে হাউস অব লর্ডস পরাজিত হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, তারা অনির্বাচিত এবং তাদের ভূমিকা মূলত আইনের যাচাই-বাছাই এবং সংশোধনী প্রস্তাব আনা।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে