
একটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক ফ্রিডরিখ মের্ৎস উপস্থিত ছিলেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ওই তিন নেতা সে সময় পোল্যান্ড থেকে ইউক্রেন যাচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কূটনৈতিক প্রয়াসই ছিল এই সফরের উদ্দেশ্য।
এদিকে সফরের পরপরই সামাজিক মাধ্যমে রাশিয়াপন্থী কিছু অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয়—ভিডিওতে টেবিলের ওপর একটি সাদা পাউডারের ব্যাগ দেখা যায় এবং ক্যামেরা দেখে এটি মাখোঁ দ্রুত তুলে নেন, পরে নিজের বাহুর নিচে লুকিয়ে ফেলেন।
কেউ কেউ দাবি করেন, সেটি কোকেনের ব্যাগ, আর ফ্রিডরিখ মের্ৎস কোকেন খাওয়ায় ব্যবহৃত একটি চামচ লুকিয়ে ফেলেছেন।
একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘মাখোঁ, স্টারমার এবং মের্ৎস কিয়েভ থেকে ফেরার পথে ভিডিওতে ধরা পড়েছেন। টেবিলে সাদা পাউডারের ব্যাগ, মাখোঁ সেটি পকেটে পুরে ফেলেন, মের্ৎস লুকান চামচ। কোনো ব্যাখ্যা নেই।’
এই দাবি দ্রুতই ফরাসি সরকারের পক্ষ থেকে খণ্ডন করা হয়। এলিসি প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, ‘যখন ইউরোপীয় ঐক্য কিছু পক্ষের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে, তখন মিথ্যা তথ্য এমন জায়গায় পৌঁছায় যে, একটি সাধারণ টিস্যুকেও মাদক হিসেবে দেখানো হয়।’
আরও বলা হয়, ছবিতে দেখা যাওয়া বস্তুটি ছিল একটি সাদা রুমাল বা টিস্যু। প্রেসিডেন্টের অফিস থেকে এক্সে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তিন নেতা হাত মেলাচ্ছেন। ক্যাপশনে লেখা হয়—‘এটাই ইউরোপীয় ঐক্য।’
ফরাসি সরকারের দাবি, দেশের ভেতরে এবং বাইরে থাকা শত্রুরাই এই ভুয়া সংবাদ ছড়ানোর নেপথ্যে রয়েছে। এদের মধ্যে ইউরোপের চরম ডানপন্থী প্রোপাগান্ডাকারীরাও রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন, পুতিন যদি এতে রাজি না হন, তাহলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোপীয় নেতাদের প্রস্তাবকে ‘বিভ্রান্তিকর ও বিরোধিতামূলক’ বলে মন্তব্য করেছেন। তবে রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় নেবে এবং তাদের নিজস্ব অবস্থানও রয়েছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১০ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১০ ঘণ্টা আগে