রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইনে আরও একটি ছিদ্র ধরা পড়েছে। ইউরোপের দেশ সুইডেন এই নতুন ছিদ্রটি আবিষ্কার করেছে। এই নিয়ে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো ছিদ্র ধরা পড়ল পাইপলাইনটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সুইডিশ কোস্ট গার্ড জানিয়েছে, তাঁরা নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে চতুর্থ ছিদ্রটি খুঁজে পেয়েছে। যা এর আগে নর্ড স্ট্রিম–১ পাইপলাইনে খুঁজে পাওয়া বিশাল একটি ছিদ্রের খুব কাছাকাছি অবস্থিত।
চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান দুই পাইপলাইন নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে ছিদ্র আবিষ্কার করে ডেনমার্ক ও সুইডেন। এই ছিদ্র সৃষ্টি হওয়ার বিষয়টিকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছিল ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব। ইউক্রেন দাবি করেছিল রাশিয়া ইচ্ছা করেই বিস্ফোরণ ঘটিয়ে এই ছিদ্রগুলো করেছে।
তবে রাশিয়া ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বের এসব অভিযোগকে বানোয়াট এবং অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। এমনকি দেশটি একধাপ এগিয়ে, পশ্চিমা বিশ্বের ওপরই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। বলেছে, যেসব এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো রাশিয়ার বরং মার্কিন গোয়েন্দাদের নজরে থাকা এলাকা।
তবে যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগুয়েল বার্গার বিবিসিকে বলেছেন, ‘এটি স্পষ্ট যে এই ঘটনায় কোনো অ–রাষ্ট্রীয় উপাদান বা সংগঠন জড়িত নয়। অন্য কথায় বলতে গেলে, এই ঘটনায় অবশ্যই কোনো রাষ্ট্রীয় শক্তি জড়িত।’ জার্মান রাষ্ট্রদূতের ইঙ্গিত স্পষ্টভাবেই রাশিয়ার দিকে।

রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
১ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
২ ঘণ্টা আগে
নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৩ ঘণ্টা আগে
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
৩ ঘণ্টা আগে