সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে তুরস্কের অ্যাকটিভিস্ট ওসমান কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল সোমবার এই রায় দেওয়া হয়।
২০১৭ সাল থেকে বিনা বিচারে কারাগারে ছিলেন কাভালা। ২০১৩ ও ২০১৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কাভালা। রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে এই রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছে পশ্চিমা বিশ্ব।
এ রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন পশ্চিমা কূটনীতিকেরাও।
২০১৩ সালে তুরস্কে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের আয়োজন ও অর্থায়নের জন্য প্রথম অভিযুক্ত করা হয়েছিল কাভালাকে। ওই মামলায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৬ সালে অভ্যুত্থান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত হওয়ার পরপরই তাঁকে আবার অভিযুক্ত করা হয়। এবার ওই দুই মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস বলেছে, কাভালার অপরাধের পর্যাপ্ত প্রমাণ নেই। তাঁকে দমানোর জন্য গ্রেপ্তার করা হয়।
কাভালা প্যারিসে জন্মগ্রহণ করেন এবং যুক্তরাজ্যে শিক্ষা লাভ করেন। তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা করতেন। রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার সাম্প্রতিক বছরগুলোতে আরও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। তুরস্ক সরকার কাভালাকে মার্কিন বিলিয়নিয়ার জর্জ সোরোসের এজেন্ট হিসেবে অভিযুক্ত করেছে।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
১০ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১১ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১২ ঘণ্টা আগে