সাধারণ জীবনযাপন বেছে নেওয়া থেকে শুরু করে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে তোলার মতো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে ফিনল্যান্ড। দেশটি টানা অষ্টমবারের মতো এবারও (২০২৫) সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। নর্ডিক দেশগুলোর মধ্যে শুধু ফিনল্যান্ডই নয়, সুখী দেশের তালিকায় আধিপত্য দেখা গেছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনেরও।
এদিকে ১৪৭টি দেশ নিয়ে করা এই সুখী দেশের তালিকায় গতবারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে এবার ১৩৪ তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। গবেষকেরা মনে করেন—সামাজিক বিচ্ছিন্নতা, রাজনৈতিক বিভাজন এবং সংযোগহীনতার অনুভূতি সুখের স্তরে এই ধরনের পতন নিয়ে আসতে পারে।
নর্ডিক দেশগুলোর নাগরিকেরা শুধু অর্থনৈতিক সাফল্যের জন্যই সুখী—এমন নয়। তাঁদের সুখের মূলে রয়েছে বিশ্বাস, সামাজিক সংযোগ এবং সমাজ ও মানুষ পরস্পরের প্রতি দায়িত্বশীল থাকার মতো একটি অভিন্ন ধারণা। যেকোনো মানুষ এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। বৃহস্পতিবার ফোর্বসের এক প্রতিবেদনে ফিনল্যান্ড থেকে অন্য দেশের মানুষ শিক্ষা নিতে পারে এমন পাঁচটি জীবনধারার কথা তুলে ধরা হয়েছে।
সরলতাকে গ্রহণ করুন
ফিনল্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো সরল জীবনধারার প্রতি ভালোবাসা। এটি তাদের ‘সিসু’ দর্শনের ভিত্তি করে গড়ে উঠেছে, যা মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক। ফিনল্যান্ডের মানুষের কাছে এই দর্শন শুধুমাত্র কথার কথা নয়, বরং তাঁদের দৈনন্দিন জীবনেও এটি প্রতিফলিত হয়। সেখানে মানুষ অযথা সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না, বরং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেয়।
প্রকৃতির সঙ্গে সময় কাটান
ফিনল্যান্ডে প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, বরং এটি জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে ‘এভরিম্যানস রাইটস’ নামে একটি আইন রয়েছে, যা সকল নাগরিককে বনের মধ্যে স্বাধীনভাবে ঘোরাঘুরি, বেরি তোলা বা মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার প্রদান করে। এমনকি শীতকালেও দেশটির মানুষ স্কিইং, বরফে হাঁটা, উত্তর মেরুর আলো দেখা বা বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার মাধ্যমে প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকে।
বিশ্রাম ও প্রশান্তিকে স্বাভাবিক করুন
ফিনল্যান্ডে নীরবতা অস্বস্তিকর কিছু নয়, বরং এটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। দেশটিতে প্রচলিত একটি প্রবাদ আছে এমন—‘নীরবতা স্বর্ণ, আর কথা বলা রুপা’। দেশটির সাউনা সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ—যেখানে মানুষ বিশ্রাম নেয়, চিন্তা করে এবং উষ্ণতা উপভোগ করে। ফিনরা বিশ্বাস করে, বিশ্রাম জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ, কেবল কাজের পুরস্কার নয়। এই ধারণাটি আমাদের শেখায়, প্রকৃত সুখ অনেক সময় নিঃশব্দ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে।
আজীবন শেখার মানসিকতা গড়ে তুলুন
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। এটি কঠোর পরীক্ষা বা দীর্ঘ পড়াশোনার ওপর নির্ভরশীল নয়, বরং সমান সুযোগ, সৃজনশীলতা এবং যৌথ শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। শিক্ষকদের সম্মান দেওয়া হয় এবং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার স্বাধীনতা দেওয়া হয় সেখানে।
আজীবন শেখার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে বা স্বল্পমূল্যে শেখার অসংখ্য সুযোগ রয়েছে। ইউটিউব চ্যানেল, পডকাস্ট, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারি।
সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস গড়ে তুলুন
ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এখানে সামাজিক বিশ্বাসের মাত্রা অত্যন্ত উঁচু। মানুষ তাদের সরকার, প্রতিবেশী এমনকি অপরিচিতদের ওপরও আস্থা রাখেন। সামাজিক এমন বিশ্বাসের কারণেই দেশটির ছোট ছোট বাচ্চাদের একা স্কুলে যাওয়া খুব স্বাভাবিক একটি ব্যাপার।
বিশ্বব্যাপী যেখানে ব্যক্তি স্বার্থ ও প্রতিযোগিতা অনেক ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে, সেখানে ফিনল্যান্ড আমাদের শেখায়, সম্প্রদায় ও পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
যদিও সবাই নর্ডিক দেশে বসবাস করতে পারবে না, তবে তাদের জীবনধারা অনুসরণ করলে আমাদের নিজেদের জীবনেও আনন্দ, সংযোগ ও পরিতৃপ্তি বৃদ্ধি পেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্তের কাছে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের একজনকে পাকিস্তানি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এবং তাঁর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে