শুক্রবারের ঘূর্ণিঝড় ইউনিস ইউরোপের অন্তত আটজনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ঝড়ের কারণে ব্রিটেনের লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ঘূর্ণিঝড় ইউনিস পশ্চিম ইউরোপজুড়ে ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল ব্যাহত করেছে। কার্যত পুরো ইউরোপকে থামিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ইউনিস।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের আবহাওয়া অফিস রেড অ্যালার্ট জারি করার পর পুরো লন্ডন ফাঁকা হয়ে যায়। মানুষজন বুঝে যায় যে এখানে থাকাটা জীবনের জন্য বিপজ্জনক। পুলিশ জানায়, এত সতর্কতার পরেও লন্ডনের একটি রাস্তায় একটি গাড়ির ওপর গাছ পড়ে থাকতে দেখা যায়, যেখানে ৩০ বছর বয়সী এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি সম্ভবত গাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন।
এদিকে, মারসিসাইড পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী এক ব্যক্তি উত্তর-পশ্চিম ইংল্যান্ডে একটি গাড়ির উইন্ডস্ক্রিনে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।
ব্রিটেনের বাইরে গাছ পড়ে নেদারল্যান্ডসে তিনজন এবং দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া বেলজিয়ামে ৭৯ বছর বয়সী একজন কানাডীয় লোক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় প্রদেশ গ্রোনিংজেনের অ্যাডর্পের কাছে একটি রাস্তায় গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে একজন মোটরচালক নিহত হয়েছেন। অন্যদিকে হেগ শহরে গির্জার চূড়া ভেঙে পড়ার আশঙ্কায় কয়েক ডজন বাড়ি খালি করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গির্জার খাঁড়া অংশটি নড়বড় করছে। এ ছাড়া একটি গাড়ির ওপর ধ্বংসাবশেষ পড়ে আছে।
ঘূর্ণিঝড় ইউনিসের পূর্বসতর্কতা হিসেবে লন্ডন ছাড়াও দক্ষিণ ইংল্যান্ড, সাউথ ওয়েলস এবং নেদারল্যান্ডসজুড়ে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছিল। অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। ইউনিসের আঘাতে সমুদ্র উপকূল ভেসে যায় এবং রেল চলাচল বন্ধ হয়ে যায়।
পরিষেবা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় ইউনিসের কারণে ইংল্যান্ডের ১ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্যের রাজধানীর আশপাশে ঝড়ের আঘাতে আহত হওয়ার পরে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ১৯৬ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইউনিস প্রবাহিত হয়েছে। এটিই ইংল্যান্ডে রেকর্ড করা সর্বোচ্চ দমকা হাওয়া।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে