বিরোধপূর্ণ ছিটমহল নাগোরনো-কারাবাখের বিরোধ নিরসনে সীমান্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই দেশের এই সম্মিলিত প্রচেষ্টাকে ওই এলাকা নিয়ে চলে আসা দীর্ঘ ৩০ বছরের বিরোধ নিরসনের একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাঁর ওয়েবসাইটে এই কমিশন গঠনের বিষয়ে একটি আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের অধীনে একটি সীমানা নির্ধারণ কমিশন তৈরি করা হয়েছে। অপরদিকে, আর্মেনিয়ার পক্ষ থেকে দেশটির উপ-প্রধানমন্ত্রী মেহের গ্রেগরিয়ান এই কমিশনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক।
এদিকে, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে দুই দেশের মধ্যকার এই সমঝোতার বিরোধিতা করে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেয় দেশটির বিরোধী দল। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই বিষয়ে খুব বেশি নরম পথ অবলম্বন করছেন।
এর আগে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকের পর নিকোল পাশিনিয়ান এবং ইলহাম আলিয়েভ জানিয়েছিলেন যে—ভবিষ্যতে একটি শান্তি চুক্তির বিষয়ে তাঁরা আলোচনা করতে সম্মত হয়েছেন। কিছুদিনের মধ্যেই আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত নির্ধারিত করার লক্ষ্যে উভয় দেশের কমিশন বৈঠকে বসবে।
উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ ১৯৯০ সাল থেকে ইয়েরেভানের সমর্থিত আর্মেনীয় নৃগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত পার্বত্য বিরোধপূর্ণ ছিটমহল। যা আজারবাইজানের অভ্যন্তরে অবস্থিত। এ বিরোধের জের ধরে ২০২০ সালে দেশ দুটির মধ্যে ৬ সপ্তাহব্যাপী এক যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই যুদ্ধে আজারবাইজানের সৈন্যরা বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার করে নেয়।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
৪ ঘণ্টা আগে