ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক নাগরিক।
আজ রোববার, ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। বিস্ফোরণে আগুন ধরে যায় শহরের বিভিন্ন জায়গায়। একটি জ্বালানি ডিপোতে ড্রোনের আঘাতে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ১২৭ কর্মীর নিরলস চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
শহরটির নিকটবর্তী সোচি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত স্থগিত রয়েছে।
কৃষ্ণ সাগরের কাছে ইউক্রেনীয় ওই শহরটিতে গত কয়েক মাস ধরেই বেশ ভারী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ ছাড়াও রিয়াজান, পেনজা ও ভোরোনেঝ শহরসহ বেশ কয়েকটি শহরেও একই দিন একযোগে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভোরোনেঝ শহরে চারজন আহতের খবরও পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার, রাজধানী কিয়েভে বড় হামলা চালায় রাশিয়া। ওই হামলায় ৩১ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, ওই দিনের হামলায় ৩০০ টি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী ইয়ালদা মোহাম্মদখানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। গত ৯ জানুয়ারি তেহরানে মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিক্ষোভকারীদের ধাওয়া করলে পরিবারের সঙ্গে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ইয়ালদা।
৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।
৬ ঘণ্টা আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
৮ ঘণ্টা আগে