
মার্বেল দিয়ে তৈরি একটি নারীর ভাস্কর্য। ধারণা করা হচ্ছে, এটি কম করে হলেও ২ হাজার বছরের পুরোনো। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি ময়লার পাত্রে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, থেসালোনিকির নিওই এপিভেটস শহরতলিতে স্থানীয় এক বাসিন্দা সবার আগে ৩১ ইঞ্চি লম্বা মাথাবিহীন ভাস্কর্যটি আবিষ্কার করেন। পরে তিনি এটিকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ অবস্থায় ভাস্কর্যটির গুরুত্ব মূল্যায়নের জন্য কর্তৃপক্ষ প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নের পর বিশেষজ্ঞরা নির্ধারণ করেছেন, ভাস্কর্যটি হেলেনিস্টিক যুগের এবং প্রায় ৩২০ থেকে ৩০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে এটি ছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর সেখানে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে।
মূর্তিটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন প্রত্নতাত্ত্বিকেরা। পরে এটিকে সংরক্ষণ ও অধ্যয়নের জন্য স্থানীয় পুরাতত্ত্ব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, ময়লার পাত্রের মধ্যে মূর্তিটি কে ফেলে রেখে গেছে, তা খুঁজে বের করতে পুলিশ এখন তদন্ত শুরু করেছে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ করে কোনো ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত দেশ গ্রিসে এভাবে প্রত্নতাত্ত্বিক সম্পদ আবিষ্কারের ঘটনা প্রায় সময়ই ঘটে। বিশেষ করে ভবন নির্মাণ এবং খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে এসব খুঁজে পায় সাধারণ মানুষ।
এর আগে গত ডিসেম্বরে এথেন্সের কাছে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন স্থাপনকারী শ্রমিকেরা একটি গর্তের মধ্যে সোজাভাবে পুঁতে রাখা হার্মিসের একটি রোমান যুগের মূর্তি আবিষ্কার করেছিলেন।
গত নভেম্বর থেকে থেসালোনিকি শহর কর্তৃপক্ষ তাদের কয়েক দশক ধরে চলা মেট্রো সিস্টেম নির্মাণকাজের সময় পাওয়া পুরাকীর্তিগুলোর একটি সংগ্রহ উন্মোচন করেছে। এর ফলে রোমান, গ্রিক, বাইজেন্টাইন ও অটোমান যুগের কয়েক হাজার নিদর্শন সহ মূল আবিষ্কারগুলো এখন সাবওয়ে স্টেশনগুলোতে প্রদর্শিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে সমুদ্রে আটকে থাকা রুশ তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই ঘোষণা দেন—ইরানের সঙ্গে যুদ্ধের ফলে বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের এটি সর্বশেষ...
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। তারা দাবি করেছে, এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, বিমানটি কোনো শত্রুপক্ষীয় হামলায় বিধ্বস্ত হয়নি।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর দেশ ‘আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।’ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তাঁর দাবি, গত প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘ইরান আর আগের ইরান নেই।’
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৮ ঘণ্টা আগে