
ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতে এবং তাঁকে প্রকাশ্যে সমালোচনা করতে প্রস্তুত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনো একান্ত সাক্ষাৎকারে বিবিসিকে তিনি এ কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম কথোপকথন বেশ ভালো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টকে তিনি ‘খুবই উষ্ণ’ মনের মানুষ হিসেবে পেয়েছেন। তবে ট্রাম্পকে তিনি বিশ্বাস করেন কি না—এই প্রশ্ন দুবার করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি বার্নহ্যাম। তিনি বলেন, ‘পৃথিবী বদলে যাচ্ছে, তাই পরিস্থিতি যেভাবে বিকশিত হবে, সেভাবেই বিষয়গুলোকে দেখতে হবে।’
তিনি বলেন, ‘আমি কোনো পর্যায়েই বলতে পারি না যে, তার সঙ্গে আমার ভিন্নমত হবে না। এমন পরিস্থিতি আসতে পারে, যখন ব্রিটেনের জন্য সঠিক কোনো অবস্থান আমাকে তুলে ধরতে হবে।’
প্রয়োজনে ট্রাম্পের সমালোচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে বার্নহ্যাম বলেন, ‘অবশ্যই।’ তিনি আরও বলেন, ‘আপনাকে অন্য যে কোনো কিছুর আগে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। আপনি যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান, তাহলে এটাই আপনার কর্তব্য।’
ইরানের সঙ্গে সংঘাত শুরুর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তাঁর ‘উদ্বেগ’ ছিল এবং যা সঠিক মনে করেন, তা বলতে তিনি পিছপা হবেন না।
এদিকে প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি বার্নহ্যাম। তিনি বলেন, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অর্থায়ন নিশ্চিত করাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ এবং বছরের শেষ দিকে বাজেটের আগে এ বিষয়ে কাজ করতে হবে।
এ ছাড়া ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনাও স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি। বার্নহ্যাম বলেন, ‘আমি এটি বাদ দিচ্ছি। আমি মনে করি না, মানুষ এটি চায়।’ এর পরিবর্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই তার সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৬ ঘণ্টা আগে