দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার আগেই ইউরোপে পাওয়া যায় এই ধরনটি। গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে ব্রাজিলেও ওমিক্রনে আক্রান্ত দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন। এরই বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল মঙ্গলবার জানিয়েছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা ভালোর চেয়ে বেশি খারাপ ফল আনবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার ওমিক্রন ধরনে তেমন কার্যকর নয় প্রচলিত ভ্যাকসিনগুলো। পাশাপাশি এটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক।
নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ এবং ২৩ নভেম্বর নেদারল্যান্ডসে দুজনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। এদের কোনো ভ্রমণের ইতিহাসও ছিল না।
এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সতর্কতা জারি করা হয়েছে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে