করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর দেশটি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। এরই মধ্যে জনসমাগমস্থলে মাস্ক পরাকে ফের বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা বলেছেন। খবর বিবিসির।
এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেছেন, ‘দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’
শুধু মাস্ক পরা নয়, আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বরিস জনসন বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। এমনকি যাঁরা সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন, তাঁদেরও এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।’
তবে সংবাদ সম্মেলনে কিছুটা আশার বাণীও শুনিয়েছেন জনসন। তিনি বলেছেন, গত বছরের চেয়ে এবারের বড়দিন ‘যথেষ্ট ভালো’ হবে। করোনার ওমিক্রন ধরনের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা ‘অস্থায়ী এবং সতর্কতামূলক’।
উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তি শনাক্ত হওয়ার খবর জানান।
বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ওমিক্রন ধরন টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে