জার্মানির হামবুর্গে এক ব্যক্তি কুড়াল ও হামবোমা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। তবে পুলিশের ছোড়া গুলিতে ওই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। শহরটিতে ইউরো কাপের নেদারল্যান্ডস-পোল্যান্ডের ম্যাচের আগেই এই অঘটন ঘটল।
জার্মান পুলিশ জানিয়েছে, আজ রোববার সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামবুর্গ নগর পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলার চেষ্টা করেছিলেন।
উত্তর জার্মানির হামবুর্গের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের আগে একটি মিছিল বের করেন।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে ছিলেন এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন।
পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে ফুটবলের সঙ্গে সংযোগ নেই। অভিযুক্ত ব্যক্তি পানশালা থেকে হাতে কুড়াল নিয়ে বেরিয়ে এসেছিলেন। সেই কুড়াল দিয়ে তিনি অফিসারদের হামলার হুমকি দিচ্ছিলেন। তাঁর কাছে মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।
পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এখন পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগের তথ্য পাওয়া যায়নি।’
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ গুলি ছোঁড়ার আগে ওই হামলাকারীর ওপর পিপার (মরিচ) স্প্রে করে। এরপর একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পায়ে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি মাটিতে পড়ে যান।
পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত শুক্রবার রাত থেকে জার্মানিতে এক মাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।
জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানতে পারেনি পুলিশ।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে