ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে এক দিনে পাঁচ শতাধিক রুশ সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় বাখমুতে তীব্র লড়াই হয়েছে এবং রাশিয়ার পাঁচ শতাধিক সেনাসদস্য হতাহত হয়েছেন।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনারা কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত শহর দখলের জন্য লড়াই করছে। এতে উভয় পক্ষেরই ব্যাপক সেনা হতাহত হয়েছে। তবে কতজন সেনা নিহত হয়েছেন, তার সঠিক সংখ্যা কোনো পক্ষই প্রকাশ্যে জানায়নি।
ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনারা ১৬টি হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু বাখমুতেই ২৩ বার ইউক্রেন সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ইউক্রেনের জাতীয় সংসদের টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘শুধু এক দিনেই ইউক্রেন বাহিনীর হাতে রাশিয়ার ২২১ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং ৩১৪ জন আহত হয়েছেন।’
তবে এই হতাহতের ঘটনা গত শুক্রবার কিংবা গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি সেরহি চেরেভাতি। রয়টার্স বলেছে, ইউক্রেনের এই দাবির সত্যতা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী গত শুক্রবার বলেছেন, কিয়েভ বাখমুতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যুদ্ধের ফলে রাশিয়ার সেনাবাহিনীর সেরা ইউনিটগুলো ধ্বংস হচ্ছে।
এদিকে মস্কো বলেছে, বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বড় ধরনের হোঁচট খাবে। আমরা সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছি। এ ছাড়া দনবাস একটি শিল্পাঞ্চল। এটি দখল করাও আমাদের একটি প্রধান লক্ষ্য।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রুশ বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে ইউক্রেনের অনেক শহর।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে