
প্রাগৈতিহাসিক চীনে নারী ও পুরুষ—দুই লিঙ্গের মানুষকেই বলি দেওয়া হতো, তবে উদ্দেশ্য থাকত আলাদা। নতুন এক গবেষণায় প্রথমবারের মতো চীনে পুরুষদের গণকবরের প্রমাণ পাওয়া গেছে, যা ওই সমাজের লিঙ্গভিত্তিক বলি প্রথার বিষয়টিকে তুলে ধরেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, চীনা বিজ্ঞান একাডেমির গবেষকেরা দেশটির উত্তর-পশ্চিম শানসি প্রদেশের শিমাও প্রত্নস্থানে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৩০০ বছর আগের একটি সুগঠিত সমাজের সন্ধান পেয়েছেন। খনন করতে গিয়ে তাঁরা দেখেছেন, ওই সমাজের উচ্চবিত্তদের কবরগুলোতে প্রায় সময়ই তাঁদের নারী সহচরদের দাফন করা হয়েছে। সমাজে প্রচলিত রীতি মেনে ওই নারীদের বলি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, নারীদের বলি দেওয়ার প্রথা আগের ধারণার চেয়েও হাজার বছরের পুরোনো।
অন্যদিকে, গবেষকেরা প্রথমবারের মতো প্রাচীন ওই অঞ্চলে পুরুষদেরও গণবলির চিহ্ন আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, এই বলিগুলো ছিল জনসম্মুখে আয়োজিত বৃহৎ আচার অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে একসঙ্গে বহু পুরুষকে বলি দেওয়া হতো। বিপরীতে উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কবরের সঙ্গে নারীদের বলি দেওয়ার ঘটনাটি ছিল ব্যক্তিগত মর্যাদা ও আভিজাত্যের প্রতীক।
শিমাও প্রত্নস্থানের বিস্তৃতি প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। সেখানে খনন চালিয়ে এখন পর্যন্ত পাথরের দেয়াল, দুর্গাকৃতি স্থাপনা, হস্তশিল্প উৎপাদনকেন্দ্র ও সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। এসব নিদর্শন প্রমাণ করে, ওই সমাজটি ছিল পুরুষতান্ত্রিক এবং লিঙ্গভিত্তিক সামাজিক রীতিনীতি কঠোরভাবে পালন করত।
গবেষকেরা মোট ১৬৯টি মানবদেহের ডিএনএ বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, শিমাওবাসীরা মূলত স্থানীয় জনগোষ্ঠীর বংশধর, যারা তাদের আগের সহস্রাব্দে এই অঞ্চলে বসবাস করতেন।
আবার শিমাওয়ের পূর্ব ফটকের কাছে পাওয়া একটি গণকবর গবেষণাটি সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছে। আগে মনে করা হয়েছিল, ওই কবরে বলি দেওয়া মানুষগুলোও নারী। কিন্তু ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, সেখানে প্রতি ১০টি দেহের মধ্যে ৯টিই ছিল পুরুষের।
এভাবে গবেষণাটিতে শিমাও সমাজের লিঙ্গভিত্তিক বলির একটি স্পষ্ট ধরন উঠে এসেছে। দেখা গেছে, পুরুষদের গণবলি দেওয়া হতো শিমাওয়ের প্রবেশদ্বারে আর নারীদের বলি দেওয়া হতো ওই সমাজের অভিজাতদের ব্যক্তিগত কবরের অংশ হিসেবে।
শিমাও সমাজের এই বলি রীতি পরবর্তী কয়েক হাজার বছর পর লৌহযুগের (৭৭০–২২১ খ্রিষ্টপূর্ব) চীনেও স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া শিমাওবাসীদের সঙ্গে দক্ষিণাঞ্চলের ধানচাষি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ জেনেটিক সম্পর্কও পাওয়া গেছে, যা প্রাচীন কৃষিনির্ভর ও পশুপালনকারী সমাজগুলোর মধ্যে বিস্তৃত যোগাযোগের ইঙ্গিত দেয়।
গবেষকেরা আশা করছেন, ভবিষ্যৎ অনুসন্ধানে পূর্ব এশিয়ার প্রাচীন রাষ্ট্র গঠনের উৎস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
১১ ঘণ্টা আগে