বিটকয়েন, ইথেরিয়াম, রিপল ও লাইটকয়েনসহ সব ক্রিপ্টোকারেন্সির (ভার্চ্যুয়াল মুদ্রা) লেনদেনকে অবৈধ হিসেবে ঘোষণা করল চীনের কেন্দ্রীয় ব্যাংক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
২০১৯ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে বেআইনি ঘোষণা করে। তবে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো। তবে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সবধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এই ক্রিপ্টোকারেন্সির লেনদেনের সঙ্গে জড়িত থাকলে শাস্তি দেওয়া হবে বলেও চীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আজ শুক্রবার পিপলস ব্যাংক অব চীনের পক্ষ থেকে বলা হয়, ভার্চুয়াল মুদ্রা-সম্পর্কিত ব্যবসায়িক কার্যক্রম অবৈধ ঘোষণা করা হচ্ছে। এটি মানুষের সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন করে।
অনুমোদনহীন ডিজিটাল মুদ্রার ব্যবহার বন্ধে নেওয়া পদক্ষেপের অংশ এই ঘোষণা। চীন এই ঘোষণা দেওয়ার পরপরই প্রায় ২ হাজার ডলা কমেছে বিটকয়েনের মূল্য।
সম্প্রতি বিটকয়েনের লেনদেনের উপর কড়াকড়ি আরোপ করে চীনের সরকার। মূল ভূখণ্ডের বিনিয়োগকারীদের ক্রিপ্টোকারেন্সি লেনদেনে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা নিষিদ্ধ করা হয়। ওই ঘটনার পরপরই দর পতন শুরু হয় বিটকয়েনের। পাশাপাশি মূল্য পতন ঘটেছে অন্যান্য ক্রিপ্টোকারেন্সিরও।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে