দেশের সম্পত্তি চুরির অভিযোগে আফগানিস্তানের সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে গ্রেফতার করা উচিত ইন্টারপোলের। আজ বুধবার এমনই দাবি জানাল তাজিকিস্তানের আফগান দূতাবাস। একই সঙ্গে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লা মোহিব, এবং গনির প্রাক্তন মুখ্য উপদেষ্টা ফাজেল মাহমুদকেও গ্রেপ্তারের দাবি জানানো হইয়েছে। আফগান দূতাবাসের দাবি, আন্তর্জাতিক আদালতের হাতে দেশের মানুষের এই সম্পত্তি তুলে দেওয়া উচিত গনির।
গত রোববার তালেবান কাবুল দখল করার পরই আফগানিস্তান ছেড়ে পালান গনি। পালানোর সময় টাকা ভর্তি চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। এর পরই খবর ছড়ায় ওমানে আশ্রয় চেয়েছিলেন গনি। কিন্তু তারা আশ্রয় দিতে অস্বীকার করায় তাজিকিস্তানে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলিও দাবি করেছে, তাজিকিস্তান অথবা উজবেকিস্তানে আশ্রয় নিয়ে থাকতে পারেন গনি। তবে তিনি আসলে কোথায় রয়েছেন তা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। সূত্রের বরাতে বুধবার প্রকাশিত বিবিসি জানিয়েছে, আশরাফ গনিকে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে দেখা গেছে। তবে এই তথ্যও বিবিসি যাচাই করে নিশ্চিত হতে পারেনি।
এমন একটা পরিস্থিতিতে দেশ ছেড়ে পালানোয় বিশ্ব জুড়ে রাষ্ট্রনেতাদের সমালোচনা মুখে পড়তে হচ্ছে গনিকে। তবে গনি দাবি করেছেন, দেশের রক্তপাত এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১৯ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে