আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, মৃতদের মধ্যে একজন নারী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
‘একজন আত্মঘাতী’ বোমার বিস্ফোরণ ঘটায় জানিয়ে তিনি বলেন, এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তদন্ত চলছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমলেও একেবারে বন্ধ হয়নি। তালেবান জানিয়েছে, তারা নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তবে এ ধরনের হামলার ঘটনায় তথ্য দিতে কর্তৃপক্ষ দেরি করে বলে অভিযোগ আছে।
অতীতে আইএস সন্ত্রাসীরা আফগানিস্তানে দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করে হামলা চালিয়েছে । সেই সন্ত্রাসী গোষ্ঠী এখনো তৎপর বলে অভিযোগ আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৬ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৭ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৮ ঘণ্টা আগে