
জাপানের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা জাপান এয়ারলাইনস (জেএএল) আজ বৃহস্পতিবার একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব ঘটে। তবে সংস্থাটি জানিয়েছে, সমস্যার মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জাপান এয়ারলাইনসের বরাত দিয়ে জানিয়েছে, সাইবার আক্রমণের কারণে তাদের ২৪টি অভ্যন্তরীণ ফ্লাইট ৩০ মিনিটের বেশি সময় বিলম্বিত হয়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ব্যাগেজ চেক-ইন সিস্টেমের ত্রুটির ফলে জাপানের বিভিন্ন বিমানবন্দরে বিলম্বের সৃষ্টি হয়েছে। তবে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
জাপান এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানায়, ‘আমরা সমস্যার কারণ চিহ্নিত করেছি এবং এটি সমাধান করেছি। সিস্টেম পুনরুদ্ধার করে, পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে। আজকের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জাপান এয়ারলাইনসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জেএএল একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে।
জাপানি গণমাধ্যমের মতে, এটি একটি ডিডিওস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস) আক্রমণ হতে পারে। এই আক্রমণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সার্ভার বা ওয়েবসাইটে বিপুল চাপ সৃষ্টি করে তা অকার্যকর করার চেষ্ঠা করা হয়।
জেএএল জানায়, স্থানীয় সময় সকাল ৭টা বেজে ২৪ মিনিটে নেটওয়ার্কের ত্রুটি শুরু হয়। এরপর সকাল ৮টা বেজে ৫৬ মিনিটে সমস্যার মূল উৎস হিসেবে একটি রাউটার আলাদা করা হয়। তবে এই আক্রমণের পর বিমান পরিচালনার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি।
এদিকে সাইবার আক্রমণের খবর প্রকাশের পর জাপান এয়ারলাইনসের শেয়ার প্রায় ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে পরবর্তীতে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
জাপানে এ ধরনের সাইবার আক্রমণ নতুন নয়। ২০২৩ সালে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা ও দেশটির ব্যস্ততম সমুদ্রবন্দর নাগোয়া ‘র্যানসমওয়্যার’ নামে এক ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়। ২০২২ সালে টয়োটা কার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সাইবার আক্রমণের কারণে তাদের দেশীয় কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে