দ্বীপ দেশ শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি এতটাই ভয়াবহ যে—এবার কাগজের অভাবে দেশটির স্কুলের পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের মতে, শ্রীলঙ্কা পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে লক্ষাধিক মাধ্যমিক স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের অভাবে রাজধানী কলম্বোয় পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাগজ ফুরিয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার শিক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার থেকে শুরু হতে যাওয়া আগামী এক সপ্তাহের জন্য নির্ধারিত পরীক্ষাগুলো কাগজের তীব্র ঘাটতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাঁরা আরও জানিয়েছে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
শিক্ষা বিভাগ জানিয়েছে, ‘প্রায় ৬০ লাখ বাসিন্দার ওই প্রদেশের স্কুলের অধ্যক্ষরা কোনো পরীক্ষাই নিতে পারবেন না কারণ প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ করতে করতে অক্ষম।’
দেশটিতে মাধ্যমিক বিভাগের নবম, দশম ও একাদশ শ্রেণির টার্ম পরীক্ষাগুলো বছর শেষে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরবর্তী গ্রেডে উন্নীত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরীক্ষাগুলো টার্ম পরীক্ষাসহ ক্রমাগত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ।
শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে দেশটিতে খাদ্য, জ্বালানি এবং ওষুধের ওপর সংকট দেখা দিয়েছে।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৮ ঘণ্টা আগে