চাঁদে জমি কিনে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় বসবাস করা এক বাঙালি যুবক। সঞ্জয় মাহাতো নামে ওই যুবক ১০ হাজার রুপি দিয়ে ওই জমিটুকু সম্প্রতি কিনেছিলেন। জানিয়েছেন, বিয়ে করার আগে স্ত্রীর কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে—একদিন আকাশের চাঁদ এনে দেবেন।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতীয় চন্দ্রযান চাঁদে সফল অবতরণ করার পর চাঁদের জমি কেনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন সঞ্জয়। তিনি বিশ্বাস করেন, চাঁদের জমি উপহার দেওয়ার মাধ্যমে স্ত্রীর কাছে করা তাঁর প্রতিজ্ঞা বাস্তব রূপ পেয়েছে।
সঞ্জয় বলেন, ‘আমি আর আমার স্ত্রী বহু বছর ধরেই বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। অবশেষে গত এপ্রিলে আমরা বিয়ে করেছি। প্রতিজ্ঞা করেছিলাম, তাকে চাঁদ এনে দেব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। কিন্তু এখন আমাদের বিয়ের পর তার প্রথম জন্মদিনে চিন্তা করলাম, চাঁদের একটি প্লট তাকে উপহার দিলে মন্দ হয় না।’
সঞ্জয় জানান, এক বন্ধুর সহযোগিতায় ‘লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে চাঁদের ওই জমিটুকু কিনেছেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাঁর প্রায় এক বছর লেগে গেছে।
চাঁদের জমি কেনার স্বীকৃতি হিসেবে সঞ্জয়কে একটি দলিলও প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘আমি তার (স্ত্রী) জন্য চাঁদে এক একর জমি কিনেছি।’
চাঁদে জমি না কিনে ওই টাকা দিয়ে আপনি অন্য কিছুও তো কিনে দিতে পারতেন—এমন প্রশ্নে সঞ্জয় বলেন, ‘হ্যাঁ, তা পারতাম। কিন্তু চাঁদ আমাদের হৃদয়ের একটি বিশেষ জায়গা দখল করে আছে। তাই আমরা বিয়ে করার পর এর চেয়ে ভালো কোনো উপহার আর খুঁজে পাইনি।’
জমি কিনলেও চাঁদে তো আর সশরীরে যাওয়া যাচ্ছে না। তারপরও সঞ্জয় জানান, নিজেদের বাগানে বসে তাঁর স্ত্রী যখন চাঁদের দিকে চেয়ে থাকেন তখন তিনি অন্য রকম এক অনুভূতি লাভ করেন। তাঁদের প্রেমের গল্পে এ বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ১৯৬৭ সালে জাতিসংঘ আউটার স্পেস ট্রিটি করে। এ চুক্তি অনুযায়ী, চাঁদের কোনো কিছুর মালিকানা কেউ দাবি করতে পারবে না। তবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়ে কোনো ধারা এতে নেই।
এই সুযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চন্দ্র অভিযান এবং এর সম্পদ ব্যবহারের একটি নীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এর নাম দেওয়া হয়েছে আর্টেমিস অ্যাকর্ড। এতে ২৭টি দেশ ও পক্ষ স্বাক্ষর করেছে। তবে চীন এবং রাশিয়া চুক্তিতে স্বাক্ষর করেনি।
তবে কিছু প্রতারক চক্র ওয়েবসাইট খুলে চাঁদে জমি বিক্রির বাণিজ্য করছে। বহু মানুষই না জেনে প্রতারিত হচ্ছেন।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ–৪ এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
১১ মিনিট আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা বাজাউরে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত আটজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জঙ্গিরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে চৌকিতে ধাক্কা...
১৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন। এই সফরে তিনি দুই দফায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য ইস্যু ছাড়াও ইরান ও তাইওয়ানের মতো আলোচিত দুই ইস্যুতে এই দুই নেতার মধ্যে স্পষ্ট কোনো ঐকমত্য হয়েছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। সোজা কথায়...
২ ঘণ্টা আগে
তামিলনাড়ুর রাজনীতিতে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক ফের তুঙ্গে। তিন বছর আগে দেওয়া নিজের বিতর্কিত মন্তব্যকে আবারও উসকে দিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘সনাতন ধর্ম অবশ্যই নির্মূল করতে হবে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।
৪ ঘণ্টা আগে