জাপানের উপকূলে এক ‘বদমেজাজি’ ডলফিনের কামড়ে আহত হয়েছেন আরও দুই জাপানি নাগরিক। ওই দুই ব্যক্তি সাঁতার কাটতে সাগরে নেমে ডলফিনের কামড়ের শিকার হন। ডলফিনটি তাদের হাতে কামড়ে দিয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও ওই ডলফিনটি আরও ৬ জনকে কামড়ে দিয়েছিল।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ফুকুইয়ের কোশিনো সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। সৈকতটি পর্যটকদের কাছে ডলফিনদের পাশাপাশি সাঁতার কাটার জন্য বিখ্যাত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে জাপানের ওই উপকূলটিকে ডলফিনের কামড়ে দেওয়ার হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে।
জাপানের বিজ্ঞানী এবং স্থানীয় কর্মকর্তাদের ধারণা এই একই ডলফিন আরও ৬ জন সাঁতারুকে কামড়ে দিয়েছিল। সাধারণত, ডলফিনেরা এমন আগ্রাসী আচরণ প্রদর্শন করে না। এমনকি এই ঘটনাগুলো বাদ দিলে এর আগেও খুব একটা শোনা যায়নি ডলফিনের আগ্রাসী আচরণের কথা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ওই দুই ব্যক্তির একজনকে কামড়ে দিয়েছিল বৃহস্পতিবার সকালে এবং একই দিন বিকেলে আরেক সাঁতারুকে কামড়ে দেয় ডলফিনটি। প্রথম ব্যক্তিকে ডলফিনটি তাঁর দুই হাতেই কামড়ে দিয়েছিল। অপর ব্যক্তির এক হাতের আঙুলে কামড়ে দিয়েছিল।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ কোশিনো সৈকতে আল্ট্রাসোনিক ট্রান্সমিটার স্থাপনের কথা ভাবছে। যাতে করে, উচ্চ–মাত্রার যান্ত্রিক তরঙ্গের সাহায্যে ডলফিনগুলোকে তীর কাছ থেকে দূরে রাখা যায়। একই সঙ্গে এই সৈকতে সাঁতার কাটতে আসা পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। এমন কোনো আচরণ করতে মানা করা হয়েছে যা ডলফিনদের আগ্রাসী আচরণে উদ্বুদ্ধ করে।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে