রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ হলো। দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নতুন এই আইন রাশিয়ায় এরই মধ্যে বিপদাপন্ন সমকামী, ট্রান্সজেন্ডারসহ এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ওপর বড় ধরনের আঘাত বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে রাশিয়ার সংসদের দুই কক্ষেই এই আইন পাশ হয়। নতুন আইনে লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে চিকিৎসা প্রক্রিয়া এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। কেবল জন্মগত ত্রুটি সারানোর চিকিৎসার ক্ষেত্রে এই আইন শিথিলযোগ্য।
এই আইনে কোনো এক পক্ষ লিঙ্গ পরিবর্তন করলে বিয়ে বাতিল হয়ে যাবে। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না।
‘ঐতিহ্যগত মূল্যবোধ’ রক্ষায় ক্রেমলিনের ধর্মযুদ্ধ থেকে এই নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা। রাশিয়া বলছে, ‘পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ’ থেকে রাশিয়াকে রক্ষা করবে এই আইন। রুশ আইনপ্রণেতাদের কেউ কেউ লিঙ্গ রূপান্তরকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়। তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ‘ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ’ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট।
২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের ‘অপ্রচলিত যৌন সম্পর্কের’ প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে। এরপর ২০২০ সালে সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করতে সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেন পুতিন এবং গত বছর তিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে ‘অপ্রচলিত যৌন সম্পর্কের প্রচার’ নিষিদ্ধের আইন করেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৫ ঘণ্টা আগে