মদ্যপ অবস্থায় পাইলটের প্লেন চালানোকে চাকরিচ্যুত করার মতো অপরাধ হিসেবে গণ্য করবে না—এমন এয়ারলাইনই খুঁজে পাওয়া দুষ্কর। এবার ভারতের প্রস্তাবিত নতুন নিয়মে সুগন্ধি ব্যবহারের জন্যও শাস্তির আওতায় আনা হতে পারে পাইলটকে। ভারতের বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালকের কার্যালয় (ডিজিসিএ) সম্প্রতি অ্যালকোহল সেবনসংক্রান্ত একটি উপবিধিতে সুগন্ধি ব্যবহার নিষেধের প্রস্তাব করেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাস পরীক্ষার সময় অ্যালকোহল পজিটিভ যাতে না হতে হয় সে জন্য অ্যালকোহলযুক্ত পানীয় ছাড়াও মাউথওয়াশ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে নির্দেশিকায়। সেই সেকশনে এবার আরও জোর দিয়ে সুগন্ধি ব্যবহার বন্ধের প্রস্তাবও তোলা হয়েছে। পারফিউম ছাড়াও যেসব ওষুধ ও মাউথওয়াশে অ্যালকোহল রয়েছে সেগুলো নিষিদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে ডিজিসিএ।
সেখানে লেখা আছে, ‘বিমানের কোনো ক্রু কোনো ধরনের ওষুধ সেবন করতে পারবে না এবং মাউথওয়াশ, টুথ জেল, সুগন্ধি কিংবা অ্যালকোহলযুক্ত উপাদান আছে—এমন কোনো পণ্য ব্যবহার করবে না। যেসব ক্রু এ ধরনের ওষুধ নিচ্ছেন তাঁরা প্লেনে চড়ার আগে কোম্পানির চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন।’
সুগন্ধিতে সাধারণত খুবই সামান্য পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই সুগন্ধি ব্যবহারে শ্বাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিমান চলাচলের জন্য ডিজিসিএর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাগুলো ২০১৫ সালের আগস্টে অনুমোদিত হয়েছিল। প্রস্তাবিত সংযোজনটি জনসাধারণের মন্তব্য গ্রহণের জন্য ৫ অক্টোবর পর্যন্ত রেখে দেওয়া হয়েছে।
মদ্যপ অবস্থায় বিমান চালানোর ঘটনা অতীতে বেশ কয়েকবারই সমস্যার সৃষ্টি করেছে। জাপান এয়ারলাইনসের পাইলট কাতসুতোশি জিতসুকাওয়াকে ২০১৮ সালে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিমান উড্ডয়নের পরপরই এক শ্বাস পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা আইনি সীমার ৯ গুণ বেশি পাওয়া গিয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাব্রিয়েল লাইল শ্রোডার নামে একজন ডেলটা পাইলটকে অ্যালকোহল গ্রহণের ব্যাপারে সন্দেহ করা হলে তাঁকে যাত্রীবাহী বিমান থেকে বের করে দেওয়া হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও তাঁকে গালিগালাজের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে তিনি নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ছিলেন।
১৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্ত রয়েছেন এবং তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান...
৩৮ মিনিট আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্যিক কার্যক্রমের ৬৬ বছরের ইতিহাসে প্রথমবার একজন নারী পাইলটকে বাণিজ্যিক ফ্লাইটে দায়িত্ব দিয়েছে থাই এয়ারওয়েজ। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল থাইল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে