
মিয়ানমারের সামরিক জান্তা সরকার মহাকাশ সংস্থা গঠন করেছে। গত মাসে মিয়ানমার স্পেস এজেন্সি (এমএসএ) নামে এই সংস্থা গঠন করা হয়। এই সংস্থা তৈরিতে সহায়তা করছে রাশিয়া। জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফরের ৩ মাস পর এই সংস্থা গঠন করা হলো।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মাস তিনেক আগে রাশিয়া সফরের সময় জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং মস্কোর সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসব সমঝোতা স্মারকের মধ্যে অন্যতম ছিল এই মহাকাশ সংস্থা গঠনের বিষয়টি। এই সমঝোতার আওতায় রাশিয়ার সহায়তায় মিয়ানমার মহাকাশে শান্তিপূর্ণ কর্মকাণ্ড চালাবে।
মিয়ানমারের জান্তা সরকারের সরকারি আদেশ অনুসারে, গত জুন মাসের ১ তারিখে এই মহাকাশ সংস্থা গঠন করা হয়। গত ৪ জুলাই এই সরকারি আদেশ প্রকাশিত হয়। এই মহাকাশ সংস্থার সরাসরি নিয়ন্ত্রণ থাকবে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে।
জান্তা সরকারের গেজেট অনুযায়ী, মিন অং হ্লাইং নিজেই এই সংস্থায় নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞদের যাচাই ও অনুমোদন করবেন। সংস্থার কার্যপরিধির মধ্যে রয়েছে—সমঝোতা স্মারক, চুক্তি ও ট্রিটি স্বাক্ষর করা এবং আন্তর্জাতিক সংস্থা) (জাতিসংঘসহ) বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা করা। তবে বর্তমানে কেবল রাশিয়াই এই সরকারের সঙ্গে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
মহাকাশ প্রযুক্তি সহযোগিতা নিয়ে জান্তা সরকার ও মস্কোর মধ্যে আলোচনা শুরু হয় ২০২২ সালেই। সে বছর রাশিয়া সফরের সময় মিন অং হ্লাইং একটি কসমোড্রোম (মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র) ঘুরে দেখেন।
চলতি বছরের মার্চে মিন অং হ্লাইংয়ের রাশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার সহায়তায় মিয়ানমারে একটি স্যাটেলাইট ডেটা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, মিন অং হ্লাইং সম্ভবত সামারা অঞ্চলের সফরে অনেক কিছু শিখেছেন। ওই অঞ্চলটি মহাকাশযান ও স্যাটেলাইট উৎপাদনের জন্য বিখ্যাত এবং এটি মহাকাশ-সেবা কার্যক্রমের একটি কেন্দ্র হিসেবে পরিচিত।
ওই সফরেই মিন অং হ্লাইং রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁরা স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়টি আরও আলোচনা করেন। পর্যবেক্ষকদের মতে, এই নতুন সহযোগিতার ফলে জান্তা রাশিয়া থেকে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা সহায়তা পেতে পারে। রাশিয়া মিয়ানমারের প্রধান মিত্র ও অন্যতম অস্ত্র সরবরাহকারী।
মস্কোর কাছ থেকে পাওয়া অস্ত্র ও বিমানের যন্ত্রাংশ ব্যবহার করে জান্তা সরকার বেসামরিক জনগণের ওপর নির্বিচার ও ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তু হয়েছে আবাসিক এলাকা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং উপাসনালয়।
জান্তা দাবি করেছে, সংস্থাটি গঠন করা হয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে—আন্তর্জাতিকভাবে মহাকাশ গবেষণা ও ব্যবহারে সহযোগিতা করতে এবং জাতীয় নিরাপত্তা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে।
জান্তা সরকার বলেছে, এই সংস্থার দায়িত্বের মধ্যে রয়েছে স্যাটেলাইট চিত্র সংরক্ষণ ও বিতরণ; আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও ব্যক্তিদের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর এবং সহযোগিতা করা; সরকার ও বেসরকারিভাবে মালিকানাধীন স্যাটেলাইট উৎক্ষেপণ; প্রযুক্তিগত ব্যয়, যন্ত্রপাতি সংগ্রহ, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক খরচের জন্য বাজেট প্রস্তুত করা।
রাজনৈতিক বন্দীদের সহায়তা বিষয়ক সংগঠন এএপিপি জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে জান্তা ও তাদের অনুগত বাহিনীর হাতে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে আছেন রাজনৈতিক বিরোধী ও সাধারণ নাগরিকেরা।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৪ ঘণ্টা আগে