
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট রোহান ডেনিস অস্ট্রেলিয়ায় তাঁর স্ত্রী মেলিসা হস্কিন্সের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছেন। মেলিসা নিজেও অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নিজেদের বাড়ির সামনেই একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন মেলিসা। পরে তিনি হাসপাতালে মারা যান। মেলিসাকে আঘাত করা গাড়ি চালাচ্ছিলেন আর কেউ নন, স্বয়ং ডেনিস।
এই ঘটনায় ৩৪ বছর বয়সী ডেনিসের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিপজ্জনক ড্রাইভিংয়ের মাধ্যমে মৃত্যু ঘটানো এবং অসতর্ক ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে মঙ্গলবার তিনি স্ত্রীর মৃত্যুর ঘটনায় নিজের দায় থাকার কথা স্বীকার করে নেন।
মেলিসার দুই সন্তানের বাবা ডেনিস। আদালতে শুনানির পর তাঁর শাস্তি ঘোষণা করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেলিসার মৃত্যুর আগে-পরের পরিস্থিতি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে ডেনিসের দোষ স্বীকারের অর্থ হলো—তিনি মেনে নিয়েছেন যে, গাড়ি চালানোর সময় মেলিসার উপস্থিতি সম্পর্কে তিনি জানতেন। ইচ্ছাকৃতভাবে তিনি মেলিসার ক্ষতি করতে চেয়েছিলেন কিংবা তিনি এটি সম্পর্কে উদাসীন ছিলেন।
এদিকে আদালতে ডেনিসের আইনজীবী বলেছেন, ‘স্ত্রীকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না ডেনিসের। স্ত্রীর মৃত্যুর জন্য তিনি দায়ী নন।’
২০১৫ সালে টিম পারস্যুটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মেলিসা ছিলেন দুইবারের অলিম্পিয়ান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। ডেনিস ও মেলিসা ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ডেনিস ২০২৩ মৌসুম শেষে সাইক্লিং থেকে অবসর নেন। তাঁর ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। টুর ডি ফ্রান্স, গিরো ডি ইতালিয়া এবং ভুয়েলটা-এ-এস্পানার বিভিন্ন পর্বে জয়লাভ করেছিলেন তিনি।
সড়ক এবং ট্র্যাক সাইক্লিংয়ে একাধিকবারের বিশ্বচ্যাম্পিয়ন ডেনিস টোকিও ২০২০ অলিম্পিকে রোড টাইম ট্রায়ালে ব্রোঞ্জ জয় করেছিলেন। এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম পারস্যুটে রৌপ্য জিতেছিলেন। এ ছাড়া ২০২২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় তাঁর অর্জনের অন্যতম সাফল্য।
স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ডেনিসের জীবন এবং তাঁর ক্রীড়া ক্যারিয়ার গভীরভাবে প্রভাবিত হয়েছে।

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
৪ ঘণ্টা আগে