ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।

যুক্তরাষ্ট্রের নেতা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তাঁর দাবি, ইরানের নেতারা শেষ পর্যন্ত তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে। একই সঙ্গে, তিনি ইরানি নেতাদের কাছে যা যা চান, তারা যদি সেগুলো তাঁরা না দেয়, তবে তাদের আর কোনো দেশই থাকবে না।
১ সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগদ্বীপ দখল করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন...
২ ঘণ্টা আগে