
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রায় ২০০ সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এটি এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের জন্য এক বিশাল জয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহের বৈধতার জন্য লড়াই করে আসছে।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর থাইল্যান্ডের সংসদে এ আইন পাস হয়। পরবর্তীকালে দেশটির রাজা কর্তৃক অনুমোদিত হয়। এই আইনের আওতায় সমকামী দম্পতিরা এখন পূর্ণ আইনি, আর্থিক ও চিকিৎসা অধিকার পাবেন। এ ছাড়া তাঁরা দত্তক নিতে পারবেন এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির অধিকার পাবেন।
রেইনবো স্কাই অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের প্রেসিডেন্ট কিট্টিনুন ধারামাধাজ বলেন, ‘থাইল্যান্ড এখন বিশ্বের জন্য একটি মডেল। এখানে প্রকৃত বিবাহ সমতা প্রতিষ্ঠিত হয়েছে।’
প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা গত সপ্তাহে এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘এই আইন প্রমাণ করে থাইল্যান্ড বৈচিত্র্য গ্রহণ করতে প্রস্তুত এবং সব ধরনের মানুষের অধিকার এখানে রয়েছে।’
আগামীকাল থাইল্যান্ডের একটি জনপ্রিয় শপিং মলে ২০০-এর বেশি দম্পতি এক গণবিবাহে অংশ নেবেন। এ সময় রেইনবো ফ্লাগ ও প্রাইড কার্পেট দিয়ে নতুন দম্পতিদের স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে সেলিব্রিটি এবং ড্রাগ কুইনদের পারফরম্যান্সও থাকবে।
নিনা চেত্নিফাত চুয়াদখুনথোদ থাইল্যান্ডের একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি তাঁর ২২ বছরের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি এই দিনটিকে তাঁর জীবনের পূর্ণতা হিসেবে দেখছেন। চেত্নিফাত বলেন, ‘আজ আমি স্বপ্ন পূরণের খুব কাছাকাছি।’
তবে সমকামী বিবাহের বৈধতা পেলেও থাইল্যান্ডের এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের অন্যান্য অংশ, বিশেষত ট্রান্সজেন্ডারদের জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ সমকামী বিবাহের বৈধতা পেলেও ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিচয়ের ব্যাপারটি এখনো বৈধতা পায়নি। থাইল্যান্ডে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩ লাখ ১৪ হাজার।
থাইল্যান্ডের একজন অধিকারকর্মী হুয়া বুনিয়াপিসোম্পর্ন বলেন, ‘আমাদের উচিত বিবাহ সমতাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে লিঙ্গ পরিচয়ের স্বীকৃতির পথ খুলে দেওয়া।’
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, এখন পর্যন্ত পৃথিবীর ৩০টি দেশের আদালত সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে। যার বেশির ভাগই ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশ। এশিয়ার মধ্যে থাইল্যান্ডের আগে ২০১৯ সালে তাইওয়ান ও ২০২৩ সালে নেপাল সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে।

বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১১ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে