
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর ৩ হাজারের কিছু বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয় মেডিকেল কলেজগুলোতে। তবে দেশটিতে বর্তমানে ১০ হাজার চিকিৎসকের ঘাটতি আছে। কিন্তু সরকার যদি ভর্তি বর্তমান কোট বজায় রাখে তাহলে ১০ বছর পর দেশটিতে ৩ হাজারের অধিক চিকিৎসক বেশি থাকবেন। তবে একটি গবেষণা বলছে, সংখ্যাটা আসলে ১১ হাজার।
দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক স্বীকৃত পিয়ার রিভিউড জার্নাল কোরিয়া বায়োমেডিক্যাল রিভিউয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যদি সরকার মেডিকেল কলেজগুলোতে ভর্তির বর্তমান কোটা বজায় রাখে তবে আগামী ১০ বছরে ৩ হাজারের বেশি চিকিৎসক বেশি তৈরি হবেন।
গবেষণায় বলা হয়েছে, যদি দক্ষিণ কোরিয়া সরকার বর্তমানে পরিকল্পনা অনুযায়ী মেডিকেল শিক্ষার্থীদের সংখ্যা বাড়ায়, তবে অতিরিক্ত চিকিৎসকদের সংখ্যা ১১ হাজারে পৌঁছাতে পারে।
কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের স্বাস্থ্যনীতি গবেষণা ইনস্টিটিউট গত বৃহস্পতিবার ‘কোরিয়ায় মেডিকেল কলেজে ভর্তি কোটা বৃদ্ধি: কি এটি সত্যিই প্রয়োজন?’ —শিরোনামে চিকিৎসক সরবরাহ এবং চাহিদা বিষয়ক একটি গবেষণা আন্তর্জাতিক জার্নাল বিএমসি পাবলিক হেলথে প্রকাশ করে। সেই গবেষণা থেকেই এই তথ্য উঠে আসে।
গবেষণাটি দেশের এবং আন্তর্জাতিক গবেষণা ফলাফল এবং সূচকগুলোর ওপর ভিত্তি করে হয়েছে। যেখানে বলা হয়েছে, কোরিয়ায় চিকিৎসকের অভাব নেই। এই ফলাফলগুলোর মধ্যে সরকারের একপাক্ষিক এবং দ্রুত মেডিকেল শিক্ষার্থী বৃদ্ধি সমালোচিত হয়েছে।
কোরিয়ার একজন চিকিৎসকে গড় কার্যদিবস ২৮৯ দশমিক ৫ দিন ধরে হিসাব করা হলে ২০২৫ সালে দেশটিতে ১ লাখ ১৮ হাজার ৩৯৩ জন, ২০৩১ সালে ১ লাখ ৩০ হাজার ৩৯৪ জন এবং ২০৩৫ সালে ১ লাখ ৩৯ হাজার ১২ জন চিকিৎসক প্রয়োজন।
দেশটির মেডিকেল কলেজগুলোতে ভর্তির বর্তমান কোটা ৩ হাজার ৫৮ জন বজায় রেখে সরবরাহ এবং চাহিদার পূর্বাভাস করলে, ২০২৫ সালে ৯২৬ জন, ২০৩১ সালে ২ হাজার ৭২৪ জন এবং ২০৩৫ সালে ৩ হাজার ১৬১ চিকিৎসক অতিরিক্ত সরবরাহ হবে।
গবেষণায় আরও বলা হয়েছে, যদি সরকার ২০২৫ সালে ১ হাজার ৫০৯ জন ভর্তি কোটা বাড়িয়ে দেয় এবং তারপর আরও ২ হাজার জন বাড়ায় তাহলে ২০৩১ সালে ৪ হাজার ৫২ জন এবং ২০৩৫ সালে ১১ হাজার ৪৮১ জন অতিরিক্ত চিকিৎসক সরবরাহ হবে।
এটি সরকারের ‘২০৩৫ সালে ১০ হাজার চিকিৎসক ঘাটতি’ দাবি থেকে অনেক দূরে। ইনস্টিটিউট বলেছে, চিকিৎসকদের কার্যদিবস ২৮৯ দশমিক ৫ দিন থেকে কমিয়ে ২৬৫ দিন হিসাব করলে সরকারের দাবির মতো ফলাফল আসতে পারে।
গবেষকেরা বলেছেন, ‘সরকারের একপাক্ষিক চিকিৎসক সরবরাহ ও চাহিদা পরিকল্পনা সফল হওয়া কঠিন। কোরিয়ার চিকিৎসা পরিবেশের জন্য উপযুক্ত একটি মধ্যম থেকে দীর্ঘমেয়াদি সরবরাহ ও চাহিদা নির্ধারণ মডেল এবং পদ্ধতি প্রবর্তন করা উচিত এবং চিকিৎসা প্রদানকারী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখা উচিত। এর ভিত্তিতেই পর্যায়ক্রমিক সরবরাহ ও চাহিদা নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসক মানবসম্পদ নীতিগুলো বাস্তবায়ন করা উচিত।’
গবেষণার প্রধান লেখক চুংআং ইউনিভার্সিটি মেডিকেল কলেজের চিকিৎসক ও ইনস্টিটিউটের সহ-পরিচালক অধ্যাপক মুন সোক-কিউন বলেন, ‘আমরা আশা করি, আন্তর্জাতিক জার্নালে এই গবেষণার প্রকাশ আমাদের গবেষণা ডেটার বস্তুনিষ্ঠতা এবং বিশ্বাসযোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ হিসেবে কাজ করবে। আমরা আশা করি, এটি সরকারি নীতিমালা উন্নত করতে ব্যবহৃত হবে।’

মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ সতর্ক করে বলা হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব এখন এক ধরনের ‘ধ্বংসাত্মক’ রাজনীতির যুগে প্রবেশ করেছে। এমন পরিস্থিতি গত আট দশক ধরে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে নজিরবিহীন চাপে ফেলছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়া গোপনে একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে। সেখানে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর জন্য হাজার হাজার যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখলের দিকে কার্যত আরেক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিমতীরের ভূমি ও সম্পদের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।
৪ ঘণ্টা আগে
এপস্টেইন ফাইলস ঘিরে তৈরি হওয়া বিতর্ক ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প তৈরি করেছে। এই বিতর্ক দেশটির ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষমতাসীন লেবার পার্টিতে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাবেক সহকর্মী পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ
৭ ঘণ্টা আগে