
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিচ্ছে না আইসল্যান্ড। এমনকি যোগদানের বিষয়ে আলোচনা শুরুর জন্য সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু এরই মধ্যে এই প্রস্তাবে ‘না’ সংখ্যাগরিষ্ঠ্যতা পেয়েছে।
আজ রোববার অনলাইনে আরইউভির প্রকাশ করা ভোট গণনার তথ্যে দেখা গেছে, ‘না’ পেয়েছে ৫২ দশমিক ৫ শতাংশ ভোট এবং ‘হ্যাঁ’ পেয়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট। দেশটির ছয়টি ভোটকেন্দ্রীয় জেলার মধ্যে মাত্র একটি জেলায় অল্পসংখ্যক ব্যালট গণনা বাকি রয়েছে। আরইউভি জানিয়েছে, ‘জাতি ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান করেছে।’
এই ফলাফল ব্রাসেলসের জন্য বড় ধরনের ধাক্কা। আইসল্যান্ডকে নতুন একটি ধনী সদস্য হিসেবে ইইউতে স্বাগত জানাতে আগ্রহী ছিল ব্রাসেলস। দেশটির মৎস্য খাতসহ অন্যান্য জটিল বিষয় নিয়ে সমঝোতা করারও আগ্রহ দেখিয়েছিল ইইউ, যাতে আইসল্যান্ডের সদস্যপদ লাভের পথ সহজ হয়।
ব্রাসেলস আরও আশা করেছিল, আইসল্যান্ডের সদস্যপদকে ইতিবাচক সম্প্রসারণের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা যাবে। এর মাধ্যমে মন্টেনেগ্রোর মতো তুলনামূলক কম ধনী দেশগুলোকে ইইউতে নেওয়ার বিষয়ে সদস্য দেশগুলোর সম্মতি আদায় করাও সহজ হতে পারে।
আইসল্যান্ডের সরকার ইইউতে যোগদানের পরিকল্পনাকে ‘এখন না হলে আর কখনো নয়’ ধরনের সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী ক্রিস্তুন ফ্রোস্তাদোত্তির আগস্টে ভোটারদের বলেছিলেন, ‘না’ ভোট হলে ইইউ নিয়ে সব ধরনের আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটবে। ‘হ্যাঁ’ পক্ষের প্রচারকারীরা বলেছিলেন, ইইউতে যোগ দিলে উচ্চ সুদের হার কমানোর ক্ষেত্রে সহায়তা পাওয়া যেতে পারে। পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বিষয়ে দেওয়া বক্তব্যের কারণে অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে আইসল্যান্ড আরও নিরাপত্তা পেতে পারে।
অন্যদিকে, ‘না’ পক্ষের প্রচারকারীরা বলেছিলেন, ইইউর সদস্যপদ আইসল্যান্ডের সার্বভৌমত্ব এবং দেশটির মৎস্যজলসীমার জন্য হুমকি তৈরি করবে। দেশটির মৎস্য খাত ইইউতে যোগদানের বিরোধিতা করে আসছে। এই খাতের ৯০ শতাংশ কোম্পানি এর বিরুদ্ধে। ভোটের আগে তাদের সমর্থন পাওয়ার জন্য ইইউও সমঝোতামূলক অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল।
ইইউর সম্প্রসারণবিষয়ক কমিশনার মার্তা কোস বলেছিলেন, ‘মৎস্য ও কৃষির ক্ষেত্রে আইসল্যান্ডের অনন্য বৈশিষ্ট্যগুলো সুপরিচিত। এগুলোকে খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ইইউর সদস্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা সৃজনশীল সমাধান খুঁজে পাব।’
ফ্রোস্তাদোত্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইসল্যান্ড যদি ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত, ইইউ সদস্যপদের বিষয়টি আর রাজনৈতিক আলোচনায় তোলা হবে না। সরকার আরও জানিয়েছিল, ‘না’ ভোটের ক্ষেত্রে দেশটির ইইউ সদস্যপদের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত সংসদের ওপর ছেড়ে দেওয়া হবে।
উত্তর আটলান্টিকের এই ছোট দ্বীপরাষ্ট্রটি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আইসল্যান্ড ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর সদস্য এবং অবাধ চলাচলের শেনজেন অঞ্চলেরও অংশ। গণভোটের ফলাফল যাই হোক, এই সম্পর্কগুলো অপরিবর্তিত থাকবে।
গণভোটের ফলাফল আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে সরকার জানিয়েছে, তারা গণভোটের সিদ্ধান্তকে সম্মান করবে। রোববার স্থানীয় সময় দুপুর ১টায় সরকার একটি সংবাদ সম্মেলন করবে। সেখানে তারা পরবর্তী পরিকল্পনা তুলে ধরবে। ২০০৯ সালে দেশটির অর্থনীতিতে বড় ধরনের আর্থিক সংকট দেখা দেওয়ার সময় আইসল্যান্ড প্রথম ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আবেদন করেছিল। পরে ইউরোপবিরোধী অবস্থানের একটি সরকার ২০১৩ সালে সদস্যপদ নিয়ে আলোচনা বন্ধ করে দেয়।

গতানুগতিক সামরিক শক্তি দিয়ে ইরানের সরকার পতনের চেষ্টা ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিতে পারেন বলে জানিয়েছেন তাঁর সাবেক কাউন্টারটেররিজম উপদেষ্টা জো কেন্ট। মার্কিন পডকাস্টার টাকার কার্লসনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য কর
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ১ হাজার ৬৪৩ শিশুর প্রাণ বাঁচিয়েছেন এক স্কুলশিক্ষক। গত বুধবার (২৬ আগস্ট) প্রলয়ংকরী বন্যার মধ্যে দেশটির উত্তর-মধ্যাঞ্চলের ত্রিশূলী উপত্যকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঘটনার দিন (২৬ আগস্ট) ৩৪ বছর বয়সী ট্রাকচালক প্রমোদ বিকেল ৪টা ১৫ মিনিটে ফোনে সর্বশেষ কথা বলেন তাঁর ২৫ বছর বয়সী স্ত্রী সুমিত্রার সঙ্গে। নিয়মিত কথোপকথন শেষ করার আগে সুমিত্রা হঠাৎ তাঁকে বলেছিলেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি।’ এরপর আর স্ত্রীর কোনো খোঁজ পাননি প্রমোদ।
১ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের এক শিশুকে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মনীষা অবশেষে হাসপাতালে তাঁর মা-বাবার সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
২ ঘণ্টা আগে