মেক্সিকোয় স্থানীয় সময় গত শুক্রবার আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে কয়েক শ সমলিঙ্গ যুগলের জন্য গণবিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইড প্যারেডে অংশ নেওয়ার কথা ছিল যুগলদের।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণবিয়ের অনুষ্ঠানে ফেলিক্স মেন্ডেলসনের ঐতিহ্যবাহী ‘ওয়েডিং মার্চ’ গানটি বাজানো হয়। এ সময়, অধিকাংশ যুগল একই রং এবং ডিজাইনের পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন। তাঁরা সমবেত স্বরে বিয়ের শপথ পাঠ করেন। আবার অনেক নববিবাহিত যুগল তাঁদের রংধনু আঁকা মাস্ক খুলে জনসমক্ষে তাঁর সঙ্গীকে চুমুও দেন।
স্থানীয় প্রশাসনের আয়োজনে ওই বিয়েতে প্রশাসনের পক্ষ থেকে যুগলদের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। রংধনু আঁকা একটি বড় আকারের কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়।
বিয়েতে আসা মিগুয়েল দেলগাদো বলেন, ‘সত্যি বলতে আমরা দীর্ঘ সময় ধরে এমনটা করার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে আমরা তা করতে পারিনি। তো একবার যখন সুযোগটি পেলাম তখন আমরা তা কাজে লাগাতে দ্বিধা করিনি।
এর আগে, মেক্সিকোর রাজধানী ২০১০ সালে সমলিঙ্গ বিয়ে বৈধ করে। সে সময়, মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ২৬ রাজ্যই মেক্সিকো সিটির অনুকরণে সমলিঙ্গ বিয়ে বৈধ করে।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
২ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
২ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
২ ঘণ্টা আগে