
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে চীন ও রাশিয়াকে কোনো প্রভাবশালী পক্ষ বা ‘ফ্যাক্টর’ হিসেবে গণ্য করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই সংঘাতে বেইজিং বা মস্কোর কোনো ভূমিকা নেই এবং ওয়াশিংটনের লড়াই তাদের সঙ্গে নয়, বরং কেবল ইরানের সঙ্গেই সীমাবদ্ধ।
ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং মস্কোর সঙ্গে তেহরানের সামরিক যোগসূত্র থাকা সত্ত্বেও তাদের গুরুত্ব দিতে রাজি নন হেগসেথ। তিনি বলেন, ‘তাদের (রাশিয়া ও চীন) জন্য দেওয়ার মতো কোনো বার্তা আমার কাছে নেই। তারা এখানে কোনো ফ্যাক্টরও নয় এবং আমাদের সমস্যাও তাদের সঙ্গে নয়।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান মনোযোগ কেবল ইরানের ‘পারমাণবিক কর্মসূচি’ বন্ধ করার ওপর নিবদ্ধ। ওয়াশিংটন মনে করে, এই লক্ষ্য অর্জনেই তারা বর্তমানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা দেখেনি। অন্যদিকে, বেইজিং অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
গত সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। ওই সময় ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় পাশে থাকবে বেইজিং।

ইরানের আকাশসীমা এখন মার্কিন ও ইসরায়েলি বোমারু বিমানের দখলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। এই অপারেশনে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
১০ মিনিট আগে
ইসরায়েলের নতুন বাড়িগুলোতে সাধারণত ‘রি-ইনফোর্সড সেফ রুম’ বা শক্তিশালী সুরক্ষিত কক্ষ থাকে। সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বাসিন্দারা বড়জোর এক মিনিট সময় পান।
১৫ মিনিট আগে
ইরানের ওপর সামরিক অভিযানে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে স্পেন। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, স্পেন কারও ‘দাস’ বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না।
২ ঘণ্টা আগে
ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর সংগৃহীত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ইরানের নিখুঁত হামলায় এই বিশাল
২ ঘণ্টা আগে