
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য অপেক্ষা করছি।’
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সময় গতকাল সোমবার (৫ জানুয়ারি) পেত্রো সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা ফেলে, তাহলে পাহাড়ে হাজার হাজার কৃষক গেরিলায় পরিণত হবেন। তিনি আরও বলেন, যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে আটক করে, যাঁকে দেশের একটি বড় অংশ ভালোবাসে ও সম্মান করে, তাহলে তারা জনগণের জাগুয়ারকে মুক্ত করে দেবে।
একসময় বামপন্থী গেরিলা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা পেত্রো জানান, নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করার শপথ নিয়েছিলেন তিনি। তবে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হলে আবারও অস্ত্র ধরতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি শপথ করেছিলাম আর অস্ত্র ধরব না। কিন্তু মাতৃভূমির প্রয়োজনে সেই শপথ ভাঙতেও দ্বিধা করব না।’
এর আগে গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রি করেন। ট্রাম্প বলেন, ‘কলম্বিয়া খুবই রুগ্ণ। দেশটি চালাচ্ছে এমন একজন মানুষ, যে কোকেন তৈরি ও বিক্রি করতে ভালোবাসে। সে বেশি দিন এমনটা করতে পারবে না।’ এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তাবও তাঁর কাছে ‘ভালো মনে হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।
এই উত্তেজনার মধ্যেই কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে হুমকি বা শক্তি প্রয়োগকে তারা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে মনে করে।
উল্লেখ্য, গত অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প পেত্রো ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কলম্বিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক দেশ।
উল্লেখ্য, গত আগস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও ট্রাম্পকে একইভাবে ‘আমাকে এসে ধরুন’ বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী গ্রেপ্তার হন, যা লাতিন আমেরিকায় নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

চীন প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগর জুড়ে বিস্তৃত সমুদ্রতলের এক বিশাল ম্যাপিং বা মানচিত্রায়ন ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে। এতে সমুদ্রের পরিবেশগত বৈশিষ্ট্য সম্পর্কে এমন বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা নৌবিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত...
২৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রশাসন নীরবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সম্ভাব্য অংশীদার, এমনকি ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করছে। একই সময়ে ট্রাম্প সামরিক চাপ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানের দিকে ঝোঁকার ইঙ্গিত দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক বাড়িঘর ও সেতু ধ্বংস করছে। এর মধ্যেই দক্ষিণ লেবানন দখল করে ইসরায়েলের মানচিত্রভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ।
২ ঘণ্টা আগে
ইরানে হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনকলে তিনি যুক্তি দেখান, কেন এমন একটি ‘জটিল ও দূরবর্তী’ যুদ্ধ শুরু করা প্রয়োজন, যার বিরুদ্ধেই একসময় নির্বাচনী প্রচারে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে